আ জা ডেক্স, টাঙ্গাইল
যমুনা সেতু থেকে রেললাইন অপসারণ এবং সেতু প্রশস্ত করার কাজ করছে চীনের একটি যৌথ প্রতিষ্ঠান—CCCC-CRBC JV (China Communications Construction Company Ltd. এবং China Road and Bridge Corporation Joint Venture)।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (BBA) সাথে এই প্রতিষ্ঠানটির চুক্তি হয়েছে।
শুরুতে বাংলাদেশ রেলওয়ে ও সেতু বিভাগ এই কাজটির প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করেছিল।
যমুনা সেতুর পরিত্যক্ত রেলপথের প্রস্ত যেহেতু সাড়ে ৩ মিটার। পরিত্যক্ত ওই রেলপথ অপসারণের পর মূল সেতুর সঙ্গে সংযোগ করা হলে সেতুর প্রশস্ততা আরও সাড়ে ৩ মিটার বাড়বে।
এতে উভয় লেনে ১ দশমিক ৭৫ মিটার জায়গা আরও বাড়বে। এ ধরনের সেতুর আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড হলো ৭ দশমিক ৩ মিটার।
কিন্তু বর্তমানে যমুনা সেতুর প্রতি লেনের প্রশস্থতা রয়েছে ৬ দশমিক ৩ মিটার করে।
এ কারণেই গাড়ির চাপ বাড়লে সেতুর ওপর দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চালক ও যাত্রীরা ভোগান্তির শিকার হন।
রেললাইন অপসারণের পর প্রতি লেনের প্রস্থ হবে ৮ মিটার।
১৯৯৮ সালের ২৩ জুন যমুনা সেতু উদ্বোধন করা হলে রেলপথ না থাকায় জনতার আন্দোলনের প্রেক্ষিতে ওই সেতুর ওপর উত্তরপাশে তৈরি করা হয় রেলসেতু নিরাপত্তার জন্য লাগানো হয় লোহার অ্যাঙ্গেল।
সেতু উদ্বোধনের প্রায় ৫ বছর ২ মাস পর ২০০৪ সালের ১৫ আগস্ট যমুনা সেতুতে আনুষ্ঠানিকভাবে রেল চলাচল শুরু হয়।
ট্রেন চলার কারণে ২০০৬ সালে সেতুতে ফাটল দেখা দিলে ট্রেন চলাচলের গতিসীমা কমিয়ে ঘণ্টায় ২০ কিলোমিটার করা হলে সেতু পার হতে একটি ট্রেনের সময় লাগতো ২২ মিনিট।
এ কারণে সেতুর দুই প্রান্তের ট্রেনগুলোর জট বেঁধে যাত্রীরা ভোগান্তির শিকার হতো।
এই সমস্যা সমাধানে ২০২০ সালের ৩ মার্চ যমুনা সেতুর উজানে আলাদা রেলসেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এবং ওই বছরের ২৯ নভেম্বর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়।
এরপর ২০২১ সালের মার্চ মাসে নির্মাণ কাজ শুরু করে ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় দেশের দীর্ঘতম এই রেলসেতুটি।
প্রথমবারের মতো চলতি বছরের ১২ ফেব্রুয়ারি যাত্রী নিয়ে এ রেলসেতুতে ট্রেন চলাচল শুরু করা হলে যমুনা সেতুতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
দেশের বৃহত্তম এই রেলসেতুটি ২০২৫ সালের ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং পরিত্যক্ত রেলপথ অপসারণের সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।