ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়নগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত ● মাদকসেবীদের অবাধ বিচরণ,চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা ● যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে....ডোনাল ট্রাম্প ● আযানকে শিল্প করার প্রস্তাব,স্পিকার বললেন‘প্রশ্ন বুঝিনি,মন্ত্রী বুঝলে উত্তর দেন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস...অর্থমন্ত্রী ● ফিজিতে বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আলোচনা ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● আগামী তিন বছরে দেশে আসছে ১ হাজার বৈদ্যুতিক বাস ● ভোলা লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর ● বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর,অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় সংসদ অধিবেশনে

ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস...অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ১১:৪৫ পিএম
ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস...অর্থমন্ত্রী

প্রতি তিন মাস পরপর (ত্রৈমাসিক) ভ্যাট রিটার্ন বা দাখিলপত্র জমা দেওয়ার বিধান বাতিল করে আগের মতো প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে দাখিলপত্র জমা দেওয়ার বিধান বহাল রাখতে জাতীয় সংসদে বিল পাস হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

এর আগে বিরোধীদলীয় সংসদ সদস্যরা বিলটি জনমত যাচাই এবং বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব উত্থাপন করেন।

এ বিষয়ে সংসদ সদস্যদের আলোচনার পর প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এর আগে সোমবার বিলটি সংসদে উত্থাপন করা হয়েছিল।

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে প্রতি কর মেয়াদে বা প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করে তিন মাস বা তিন কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বিধান করা হয়েছিল।

তবে মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা ও করদাতাদের কাছ থেকে পাওয়া লিখিত মতামতে দেখা যায়, ত্রৈমাসিক রিটার্ন পদ্ধতি চালুর ফলে রাজস্ব আদায়ে নানা ধরনের প্রতিবন্ধকতা ও জটিলতা তৈরি হচ্ছে।

এসব জটিলতার মধ্যে রয়েছে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে অনিশ্চয়তা, সরকারের তাৎক্ষণিক নগদ অর্থের সংকট, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের একসঙ্গে বড় অঙ্কের ভ্যাট পরিশোধের আর্থিক চাপ এবং ইনপুট ট্যাক্স ক্রেডিট সমন্বয়ে জটিলতা।

এ ছাড়া রিটার্নে ভুল সংশোধনের সুযোগ কমে যাওয়া, মনিটরিং ও অডিট কার্যক্রমে সীমাবদ্ধতা এবং সুদ হিসাব ও এ-চালান মডিউল পরিচালনায় জটিলতার বিষয়ও উঠে এসেছে।

বিবৃতিতে বলা হয়, ত্রৈমাসিক পদ্ধতিতে একসঙ্গে অতিরিক্ত রিটার্ন জমা পড়লে সীমিত জনবল দিয়ে সেগুলো যাচাই-বাছাই ও অডিট করা কঠিন হয়ে পড়বে।

পাশাপাশি তিন মাসের লেনদেনের হিসাব একসঙ্গে সমন্বয় করতে গিয়ে করদাতাদের জন্যও জটিলতা তৈরি হতে পারে।

এসব পরিস্থিতি বিবেচনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়।

তবে ওই সময় সংসদ অধিবেশন চলমান না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৪ অক্টোবর ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন।

পরে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম বৈঠকে অধ্যাদেশটি উপস্থাপন করা হয়।

পরবর্তী সময়ে অধ্যাদেশটি আইনে রূপ দিতে বিল আনা হয়। বিলটি পাসের ফলে ১ অক্টোবর ২০২৬ থেকেই সংশোধনী কার্যকর হয়েছে বলে গণ্য হবে।

সংশোধিত বিধান অনুযায়ী, সাধারণ নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিরা কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন।

অন্যদিকে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা এবং শূন্য রিটার্ন দাখিলকারীদের ক্ষেত্রে এ সময়সীমা হবে কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ২০ দিন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)