ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়নগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত ● মাদকসেবীদের অবাধ বিচরণ,চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা ● যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে....ডোনাল ট্রাম্প ● আযানকে শিল্প করার প্রস্তাব,স্পিকার বললেন‘প্রশ্ন বুঝিনি,মন্ত্রী বুঝলে উত্তর দেন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস...অর্থমন্ত্রী ● ফিজিতে বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আলোচনা ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● আগামী তিন বছরে দেশে আসছে ১ হাজার বৈদ্যুতিক বাস ● ভোলা লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর ● বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর,অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
কালিবাজার মাজারের কারণে

নারায়ণগঞ্জ কদমরসুল সেতুর পাইলিং কাজ আটকে আছে

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০২:০৮ পিএম
নারায়ণগঞ্জ কদমরসুল সেতুর পাইলিং কাজ আটকে আছে

শীতলক্ষ্যা নদীর দুইপাড়ের বাসিন্দা ভোটারদের বহুল আকাঙ্ক্ষিত কদমরসুল সেতুর পাইলিং-এর কাজ আটকে আছে শহরের কালিরবাজার এলাকার একটি মাজারের কারণে।

পিলারটির জায়গায় থাকা মাজারটি দ্রুত স্থানান্তর করে জমি বুঝিয়ে দিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

অন্যথায় প্রকল্পের কাজ বিলম্বিত হওয়ার পাশাপাশি সরকারের অতিরিক্ত ব্যয়ের আশঙ্কা রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) এলজিইডির কদম রসুল সেতু নির্মাণ প্রকল্পের (প্রথম সংশোধিত) প্রকল্প পরিচালক হরিকিংকর মোহন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসককে এ চিঠি দেন।

চিঠিতে বলা হয়েছে, সেতুর ২৪টি পিলার ও দুটি অ্যাবাটমেন্টের মধ্যে একটি পিলার (পি-১) ছাড়া বাকি সব অংশের পাইলিংয়ের কাজ প্রায় শেষ।

তবে পি-১ পিলারের জায়গায় একটি মাজার থাকায় সেখানে পাইলিং শুরু করা যাচ্ছে না।

মাজারটি স্থানান্তর করে জমি দখলমুক্ত করে বুঝিয়ে না দেওয়া পর্যন্ত ওই পিলারের কাজ শুরু করা সম্ভব নয়।

২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের পূর্বে দুই প্রান্তের মানুষদের দুর্ভোগ দূর করতে শহরের মধ্যবর্তী অঞ্চলে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।

মেয়র নির্বাচিত হয়ে ২০১৭ সালে শীতলক্ষ্যার উপরে ৩ দশমিক ৫০ কিলোমিটার সংযোগ সড়কসহ ১ হাজার ৩৮৫ মিটার সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে নাসিক।

বন্দরের ঐতিহ্যবাহী কদমরসুল দরগাহের নামে এ সেতুর নামকরণ করারও সিদ্ধান্ত হয়।

পরবর্তীতে ২০১৮ সালের ৯ অক্টোবর একনেক সভায় এ প্রকল্পের জন্য ৫৯০ কোটি ৭৫ লাখ টাকার বরাদ্দ পায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

প্রকল্পের মেয়াদ ধরা হয় ২০২২ সালের জুন পর্যন্ত। কিন্তু জটিলতা দেখা দেয় জমি অধিগ্রহণের সময় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আপত্তি এতে আটকে যায় প্রকল্প কাজ।

এরই মধ্যে জটিলতা নিরসন সহ প্রকল্পের ব্যয় বেড়ে যায় ২৮ শতাংশ।

সবধরণের প্রক্রিয়া শেষে অবশেষে গত বছরের আগস্টে সরাসরি প্রকল্প এলাকায় কাজ শুরু করে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এলজিইডি।

তবে, প্রকল্প এলাকায় থাকা একটি মাজার নিয়ে জটিলতায় পড়েছে এলজিইডি।

এ মাজারের অবস্থান শহরের কালিরবাজার মোড় এলাকায়। এখান দিয়ে কদমরসুল সেতুর পশ্চিম অংশ পড়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

মাজারটি স্থানান্তর করা না হলে সেখানে কাজ শেষ হচ্ছে না। সময়মতো কাজ শেষ না হলে সেতু নির্মাণ প্রকল্পের খরচ বেড়ে যাবার সম্ভবনার কথাও জানিয়েছেন প্রকল্প পরিচালক।

সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বরবার পাঠানো চিঠিতে তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি আগাম সতর্কীকরণ নোটিশের কথাও উল্লেখ করেছেন।

তিনি ঠিকাদারের বরাতে বলছেন, এ-১ প্রকল্প এলাকায় বর্তমানে শুধু পি-১ অংশের পাইলিংয়ের কাজ বাকি রয়েছে। এ অবস্থায় কাজের জায়গা না পেলে ঠিকাদারি প্রতিষ্ঠান পাইলিংয়ের যন্ত্রপাতি সরিয়ে নেবে।

এসব যন্ত্রপাতি সরানো ও পুনরায় স্থাপনে প্রাথমিকভাবে প্রায় ৩৪ লাখ টাকা ব্যয় হতে পারে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের সময় বৃদ্ধি ও অতিরিক্ত ব্যয়ের দাবি জানিয়েছে।

এ ধরনের বিলম্ব ও অতিরিক্ত ব্যয়ের দায় সরকারের ওপর পড়বে বলেও সতর্ক করেছে প্রকল্প কর্তৃপক্ষ।

এই সমস্যার সমাধানে সহযোগী সংস্থা হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও প্রকৌশল বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন প্রকল্প পরিচালক হরিকিংকর মোহন্ত।

তিনি বলেন, প্রকল্পের বিবরণ অনুযায়ী এটি বাস্তবায়নে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলজিইডির সহযোগী সংস্থা হিসেবে কাজ করবে।

ভূমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্ত জনগণের পুনর্বাসনের দায়িত্বও সিটি করপোরেশনের।

এ দায়িত্বের আওতায় মাজার স্থানান্তরের জন্য সিটি করপোরেশনের উপযুক্ত জমি বরাদ্দ এবং মাজার কমিটি ও স্থানীয় অংশীজনদের সঙ্গে আলোচনা করে দ্রুত স্থানান্তরের ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন বলেন, বিষয়টি নিয়ে প্রশাসক সাখাওয়াত হোসেনের তত্ত্বাবধানে কাজ চলছে।

মাজার স্থানান্তরের বিষয়ে ঊর্ধ্বতন কর্তারাই ব্যবস্থা নেবেন। মাজার নিয়ে কদমরসুল সেতুর পাইলিং-এর কাজ আটকে থাকার বিষয়টি সমাধানে গত শুক্রবারও সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হয়েছে বলে জানান প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

ওই বৈঠকে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামও উপস্থিত ছিলেন বলে জানান তিনি। কদমরসুল সেতুর দুইপাড়ের অংশই পড়েছে আবুল কালামের সংসদীয় এলাকায়।

“গত শুক্রবার আমরা সকল পক্ষকে নিয়ে মিটিং করেছি। আগামী শুক্রবারও বসবো। আশা করি, এ বিষয়ে সমাধান হয়ে যাবে,” বলেন সিটি প্রশাসক।

এই ব্যাপারে এলাকাবাসীর পক্ষে নবীগঞ্জে স্থায়ী বাসিন্দা ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, কালিবাজারের মাজারের জায়গা পি -১ পিলারের দূরত্ব বাড়িয়ে মাজারটি অক্ষতো রেখে নির্মাণ কাজ করা সম্ভব। ইঞ্জিনিয়ার ত্রুটি রেখে নকশা সম্পন্ন করেছেন।

যেখানে একটি সেতু মাজারের নামকরণের উপর নির্মাণ করা হচ্ছে। ঐখানে একটি মাজার সরানো নিয়ে তালবাহানা শুরু হয়েছে। দ্রুত সমস্যা সমাধান হওয়ার দরকার এলাকাবাসী মনে করে। 

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)