ঢাকা, বাংলাদেশ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ঠাকুরগাঁও প্রেসক্লাব নেতাদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময় কুসুম কলি সু ফ্যাক্টরি রক্ষায় সরকারের সহযোগিতা চাইলেন নারী উদ্দোক্তা....নাজমা খাতুন শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই....চিফ প্রসিকিউটর যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৪ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৪, মামলা ৬১ সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা কমিটি গঠনে নতুন নীতিমালা আসছে, ৪ হাজার বাংলাদেশির ভিসা বা‌তিল ক‌রে‌ছে আরব আমিরাত, সমাধানের চেষ্টা চলছে...নূরুল হক নূরু, সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান,দুই প্রতিষ্ঠানের জরিমানা সংঘাত নয়, সমঝোতার রাজনীতি চাই....রাষ্ট্রপতি মির্জা ফখরুল প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকের হাইকোর্টে জামিন লাভ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সংঘাত নয়, সমঝোতার রাজনীতি চাই....রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও

প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ০৬:৫৯ পিএম
সংঘাত নয়, সমঝোতার রাজনীতি চাই....রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাজনৈতিক বিরোধ মেটাতে সংঘাতের পথ পরিহার করে আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (০৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, “ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংষর্ঘ চাই না। কোনো রক্তপাত নয়, দেশে সমঝোতার রাজনীতি দেখতে চাই।

যারা নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করে আমরা তাদের সমর্থন করতে চাই। সাম্প্রদায়িক কোনো বিভেদ নয়, এখানে সবাই বাংলাদেশি হয়ে বসবাস করবে।”

রাজনৈতিক দলগুলোর প্রতি সংঘাত এড়িয়ে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, হানাহানি-সংঘর্ষ নয়, আলাপ-আলোচনা আর সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, নিজেদের পায়ে দাঁড়ানোর মানসিকতা তৈরি করতে হবে।

চাকরি ও ঠিকাদারির পেছনে না ছুটে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, “আমরা সবাই মিলে এমন সমাজ গড়ে তুলতে চাই যেখানে মানুষের মধ্যে মানুষের জন্য ভালোবাসা থাকবে।

জীবনের বিনিময়ে হলেও যেন আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের পক্ষে কাজ করতে পারি।”

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)