ঢাকা, বাংলাদেশ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

কুসুম কলি সু ফ্যাক্টরি রক্ষায় সরকারের সহযোগিতা চাইলেন নারী উদ্দোক্তা....নাজমা খাতুন শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই....চিফ প্রসিকিউটর যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৪ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৪, মামলা ৬১ সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা কমিটি গঠনে নতুন নীতিমালা আসছে, ৪ হাজার বাংলাদেশির ভিসা বা‌তিল ক‌রে‌ছে আরব আমিরাত, সমাধানের চেষ্টা চলছে...নূরুল হক নূরু, সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান,দুই প্রতিষ্ঠানের জরিমানা সংঘাত নয়, সমঝোতার রাজনীতি চাই....রাষ্ট্রপতি মির্জা ফখরুল প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকের হাইকোর্টে জামিন লাভ সোনারগাঁও ১ কোটি ৪২ লাখ টাকার রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৪, মামলা ৬১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ১২:০৪ পিএম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৪, মামলা ৬১

গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৬১টি মামলা করা হয়েছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৩৬, ওয়ারীতে ৫৫, মতিঝিলে ৬১, তেজগাঁওয়ে ৫৬, মিরপুরে ১৪০, গুলশানে ৫৯, উত্তরা বিভাগে ৫৭ এবং গোয়েন্দা বিভাগে সাতজন রয়েছেন।

অভিযানে দুটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, একটি হাতবোমা, একটি ইলেকট্রিক শক মেশিন, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা, পিস্তলের কাভার, একটি রান চাকু, একটি চাকু, একটি ধারালো ক্ষুর ও একটি স্টিলের ব্যাটন উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১ পিস ইয়াবা, ২৫ পুরিয়া হেরোইন, ইয়াবা সেবনের পাইপ, ফয়েল পেপারসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়।

অভিযানে একটি পিকআপ, একটি প্রাইভেটকার, পাঁচটি মোটরসাইকেল, পাঁচটি ডামি পিস্তল, চারটি ডামি পিস্তলের ম্যাগাজিন, ১৩টি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পাশাপাশি দুই ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)