ঢাকা, বাংলাদেশ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

কুসুম কলি সু ফ্যাক্টরি রক্ষায় সরকারের সহযোগিতা চাইলেন নারী উদ্দোক্তা....নাজমা খাতুন শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই....চিফ প্রসিকিউটর যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৪ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৪, মামলা ৬১ সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা কমিটি গঠনে নতুন নীতিমালা আসছে, ৪ হাজার বাংলাদেশির ভিসা বা‌তিল ক‌রে‌ছে আরব আমিরাত, সমাধানের চেষ্টা চলছে...নূরুল হক নূরু, সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান,দুই প্রতিষ্ঠানের জরিমানা সংঘাত নয়, সমঝোতার রাজনীতি চাই....রাষ্ট্রপতি মির্জা ফখরুল প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকের হাইকোর্টে জামিন লাভ সোনারগাঁও ১ কোটি ৪২ লাখ টাকার রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৪

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ০১:০৫ পিএম
যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৪

চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, রোববার (০৬ সেপ্টেম্বর) ভোর থেকে নাবাতিয়েহ, আরব সালিম, নাবাতিয়েহ আল-ফাওকা ও কাফর রেমান এলাকায় এসব হামলা চালানো হয়।

আরব সালিমে একটি ভবন খালি করার নির্দেশ দেওয়ার পর সেখানে বিমান হামলা চালানো হয়।

এতে দুই নারী নিহত ও ছয়জন আহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়েহ আল-ফাওকায় পৃথক হামলায় আরও দুজন নিহত হয়েছেন। নাবাতিয়েহ শহরেও হামলা চালানো হয়।

এতে লেবাননের এক সংসদ সদস্যের ভাইয়ের মালিকানাধীন একটি ঐতিহাসিক ভবন ধ্বংস হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের কয়েকটি ভবনও। কাফর রেমানে হামলায় শহরটির প্রয়াত সাবেক মেয়রের বাড়ি ধ্বংস হয়েছে।

আহত পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া নাবাতিয়েহ শহরের সাইয়্যিদা মাসুমা গার্ডেনেও হামলা চালানো হয়।

আগের দিন ক্ষতিগ্রস্ত পৌর পার্কটির অবশিষ্ট অংশও এতে ধ্বংস হয়ে যায়।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননে তাদের সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহ দুটি ড্রোন পাঠানোর জবাবেই এসব হামলা চালানো হয়েছে।

ইসরাইল ঘটনাটিকে যুদ্ধবিরতির ‘স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছে। লেবাননের সরকারি হিসাব অনুযায়ী, গত মার্চে হিজবুল্লাহ ইসরাইলে হামলা চালানোর পর থেকে দেশটিতে ইসরাইলি বিমান হামলা ও স্থল অভিযানে ৪ হাজার ৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন।

এদিকে, ইসরাইলি বাহিনী এখনো লেবাননের ভেতরে প্রায় ১০ কিলোমিটার গভীর একটি স্বঘোষিত ‘নিরাপত্তা অঞ্চল’-এ অবস্থান করছে।

গত জুনে বৃহত্তর সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার পর হামলার মাত্রা কিছুটা কমে এলেও দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা, গোলাবর্ষণ ও বেসামরিক স্থাপনা ধ্বংসের ঘটনা অব্যাহত রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)