ঢাকা, বাংলাদেশ সোমবার, ১২ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ১০ বছর পর খুলে দেয়া হচ্ছে আধুনিকায়িত ওসমানী উদ্যান...স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ● যুদ্ধ,জ্বালানি সংকট ও ঋণের চাপে টালমাটাল বিশ্ব অর্থনীতি ● লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সম্পাদক কারাগারে ● সড়কে নির্মাণসামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না....পরিবেশমন্ত্রী ● সুপারিশকৃত ২০০ বিচারকের ডোপ টেস্টের সময়সূচি প্রকাশ ● আয়াসসহ চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ ● ভূমি অফিসের তহসিলদারের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন ● মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ ● ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট ● জাতিসংঘের উদ্বেগ বার্তাকে ‘অযাচিত হস্তক্ষেপ’ বলল ভারত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দিল্লিতে সিজেপির বিক্ষোভে যাওয়ার পথে তুষার গান্ধী আটক

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ০৩:০২ পিএম
দিল্লিতে সিজেপির বিক্ষোভে যাওয়ার পথে তুষার গান্ধী আটক

ভারতের দিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে মুম্বাইয়ে আয়োজিত প্রতিবাদে যোগ দিতে যাওয়ার পথে ‘হাম ভারত কে লোগ’-এর সভাপতি তুষার গান্ধী ও তাঁর সহযোগীদের আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয় বলে জানা গেছে।

পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, তুষার গান্ধীকে বান্দ্রা এলাকা থেকে নিয়ে ডিএন নগর থানায় নেওয়া হয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তুষার গান্ধী দাবি করেন, তাঁকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তুষার গান্ধীর সহযোগী ও সংগঠনের সহসভাপতিকেও আন্ধেরি এলাকা থেকে নিয়ে এমআইডিসি থানায় রাখা হয়েছে।

তবে তাঁদের আটকের বিষয়টি অস্বীকার করে পুলিশ বলেছে, তাঁদের শুধু হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার (০৯ অক্টোবর) এক্সে একটি পোস্টার প্রকাশ করে মুম্বাইবাসীকে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তুষার গান্ধী।

শনিবার বিকেল সাড়ে ৩টায় আগস্ট ক্রান্তি ময়দানে এ কর্মসূচি পালনের কথা ছিল।

দিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভের প্রতি সংহতি জানাতেই এ আয়োজন করা হয়।

তবে পুলিশ জানিয়েছে, বিক্ষোভ আয়োজনের অনুমতি চেয়ে কোনো আবেদন জমা পড়েনি। ফলে এ কর্মসূচির জন্য কোনো অনুমতিও দেওয়া হয়নি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)