ঢাকা, বাংলাদেশ রবিবার, ১১ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● হিন্দুত্ববাদী সংখ্যাগরিষ্ঠতাবাদ ও ফ্যাসিবাদ দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না... নাহিদ ইসলাম ● রাশিয়ার বিমান হামলায় জাপোরিঝিয়ায় ১৭ জন নিহত ● রাজধানী শিল্পকলার সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দিতে গিয়ে আটক আয়াস ● নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন ● প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা ● বেবিচকের ছাড়পত্রের জন্য ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে জাপানি কনসোর্টিয়াম ● দিল্লিতে এবার নেহা বোরাকে আটক করল পুলিশ ● উড্ডয়নের পর বিমানের চাকা খুলে পড়ল,ঢাকায় জরুরি অবতরণ ● হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু ● দিল্লিতে সিজেপির বিক্ষোভে যাওয়ার পথে তুষার গান্ধী আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
অল ইন্ডিয়া স্টুডেন্ট এসোসিয়েশন সভাপতি

দিল্লিতে এবার নেহা বোরাকে আটক করল পুলিশ

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ০৫:৩৯ পিএম
দিল্লিতে এবার নেহা বোরাকে আটক করল পুলিশ

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে তরুণদের বিক্ষোভ ঘিরে দিল্লিতে ধরপাকড় অব্যাহত রয়েছে।

এবার অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্ব ভারতীয় সভাপতি নেহা বোরাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) আইএনএ এলাকার কাছে বিক্ষোভকারীদের আটকের সময় এ ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, আইসা নেত্রী নেহা বোরা ও সমাজকর্মী যোগেন্দ্র যাদবের নেতৃত্বে ‘দিল্লি হাট’ অভিমুখে পদযাত্রা শুরু হওয়ার পর পুলিশ ধরপাকড় শুরু করে।

এ সময় নেহা বোরাকেও আটক করা হয়। পুলিশি বাধার মুখে এর আগে বিক্ষোভ কর্মসূচি যন্তর মন্তর থেকে দিল্লি হাটে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন নেহা বোরা।

তিনি বলেছিলেন, দিল্লি হাটই এখন তাঁদের যন্তর মন্তর হয়ে উঠবে।

এর আগে শনিবার যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে তরুণেরা দিল্লিতে জড়ো হন।

নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কর্মসূচি শুরুর আগেই কয়েকজন পরিচিত ব্যক্তিকে আটক করে পুলিশ।

তাঁদের মধ্যে রয়েছেন ধ্রুব রাঠি, তুষার গান্ধী, অভিজিৎ দীপক, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস।

সিজেপি বিক্ষোভকারীদের আটকের ঘটনায় পুলিশের পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)