এস এম মিজান
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টার অভিযোগে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য সচিব এএনএম আয়াসকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে শিল্পকলা একাডেমির সামনে থেকে তাকে আটক করে শাহবাগ থানা-পুলিশ।
শাহবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক জানান, শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াস নামে একজনকে আটক করে থানায় আনা হয়েছে।
তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দিয়ে তা মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন।
এর আগে, গত ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
পরে ফুটপাতসংলগ্ন দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের গ্রাফিক করেন।