ঢাকা, বাংলাদেশ সোমবার, ১২ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ১০ বছর পর খুলে দেয়া হচ্ছে আধুনিকায়িত ওসমানী উদ্যান...স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ● যুদ্ধ,জ্বালানি সংকট ও ঋণের চাপে টালমাটাল বিশ্ব অর্থনীতি ● লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সম্পাদক কারাগারে ● সড়কে নির্মাণসামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না....পরিবেশমন্ত্রী ● সুপারিশকৃত ২০০ বিচারকের ডোপ টেস্টের সময়সূচি প্রকাশ ● আয়াসসহ চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ ● ভূমি অফিসের তহসিলদারের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন ● মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ ● ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট ● জাতিসংঘের উদ্বেগ বার্তাকে ‘অযাচিত হস্তক্ষেপ’ বলল ভারত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন

সুপারিশকৃত ২০০ বিচারকের ডোপ টেস্টের সময়সূচি প্রকাশ

এডভোকেট, মফিজুল ইসলাম

প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর,২০২৬, ০৭:০৮ পিএম
সুপারিশকৃত ২০০ বিচারকের ডোপ টেস্টের সময়সূচি প্রকাশ

১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত ফলাফলে সাময়িকভাবে মনোনীত ২০০ প্রার্থীর মাদকদ্রব্য শনাক্তকরণ পরীক্ষা (ডোপ টেস্ট) ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন।

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তসলিম আরিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ ও কেন্দ্রের তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী সোমবার (১২ অক্টোবর) ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে মনোনীত ২০০ প্রার্থীর ডোপ টেস্ট অনুষ্ঠিত হবে।

এ পরীক্ষায় সাময়িকভাবে মনোনীত সব প্রার্থীকে অংশ নিতে হবে।

মেধাক্রম অনুযায়ী তিন হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা:

প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা হবে আগামী শনিবার (১৭ অক্টোবর)। মেধাক্রম অনুসারে তিনটি হাসপাতালে ভাগ করে এ পরীক্ষা নেওয়া হবে।

মেধাক্রম ১–৭০: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। - মেধাক্রম ৭১–১৪০: শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।

মেধাক্রম ১৪১–২০০: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল।

২৩ সেপ্টেম্বর প্রকাশিত হয় চূড়ান্ত ফলাফল:

এর আগে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তসলিম আরিফের স্বাক্ষরে ১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

ওই ফলাফলে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদ সহকারী বিচারক বা সিভিল জজ হিসেবে নিয়োগের জন্য সাময়িকভাবে ২০০ জনকে মনোনীত করা হয়।

তাঁদের পরবর্তী প্রক্রিয়ার অংশ হিসেবেই ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)