ঢাকা, বাংলাদেশ সোমবার, ১২ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ১০ বছর পর খুলে দেয়া হচ্ছে আধুনিকায়িত ওসমানী উদ্যান...স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ● যুদ্ধ,জ্বালানি সংকট ও ঋণের চাপে টালমাটাল বিশ্ব অর্থনীতি ● লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সম্পাদক কারাগারে ● সড়কে নির্মাণসামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না....পরিবেশমন্ত্রী ● সুপারিশকৃত ২০০ বিচারকের ডোপ টেস্টের সময়সূচি প্রকাশ ● আয়াসসহ চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ ● ভূমি অফিসের তহসিলদারের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন ● মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ ● ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট ● জাতিসংঘের উদ্বেগ বার্তাকে ‘অযাচিত হস্তক্ষেপ’ বলল ভারত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পরীমণির চন্দ্র বিলাস

মহসিন শামিম

প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ০৯:৫৩ এ এম
পরীমণির চন্দ্র বিলাস

চাঁদ নিয়ে পরীমণির মুগ্ধতা, নাকি পুরোনো পূর্ণিমার স্মৃতি—সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর কয়েকটি ছবি ঘিরে এমনই কৌতূহল তৈরি হয়েছে।

বাগানবিলাসের পাশে বসে উজ্জ্বল চাঁদের দিকে হাত বাড়িয়ে তোলা ছবিগুলো প্রকাশের পর চাঁদের উপস্থিতি নিয়েই প্রশ্ন তুলেছেন নেটিজেনদের অনেকে।

সম্প্রতি নিজের ফেসবুক টাইমলাইনে ছবিগুলো প্রকাশ করেন চিত্রনায়িকা পরীমণি।

রাতের আবহে ছাদের এক কোণে বাগানবিলাস ফুলের পাশে বসে থাকতে দেখা যায় তাঁকে।

আকাশে উজ্জ্বল চাঁদ, আর সেই চাঁদের দিকে হাত বাড়িয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী।

ছবির ক্যাপশনে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পঙ্‌ক্তি লিখেছেন, ‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে’।

ছবিগুলো প্রকাশের পর পরীমণির সৌন্দর্য ও ছবির নান্দনিকতা নিয়ে যেমন প্রশংসা করেছেন ভক্তরা, তেমনি চাঁদের উপস্থিতি নিয়েও শুরু হয়েছে আলোচনা। নেটিজেনদের একাংশের দাবি, বর্তমানে বাংলাদেশের আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে না।

তাহলে ছবিগুলো কবে তোলা? মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘এখন তো অমাবস্যা!’ আরেকজনের প্রশ্ন, ‘আমি তো আকাশে কোনো চাঁদ দেখছি না।’

তবে চাঁদের হিসাব-নিকাশের বাইরেও পরীমণির রূপে মুগ্ধ অনুরাগীরা। একজন মন্তব্য করেছেন, ‘চাঁদ কোথায়? আমি তো পরী দেখতে পাচ্ছি।’

আরেকজন লিখেছেন, ‘পরীর চাঁদের চাইতেও সুন্দর তুমি।’ ছবিগুলো কবে তোলা, সে বিষয়ে কিছু জানাননি অভিনেত্রী। তাই এগুলো সাম্প্রতিক, নাকি আগের কোনো পূর্ণিমার রাতের—তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে চাঁদ আর বাগানবিলাসের সঙ্গে পরীমণির এই ছবিগুলো ভক্তদের মধ্যে বেশ কৌতূহল তৈরি করেছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)