Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা পুলিশ অ্যাসোসিয়েশনের ইমাম,খতিব ও মসজিদ সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান...ইসলামিক ফাউন্ডেশন মেসি-এমবাপ্পের সামনে ফন্টেইনের রেকর্ড জাতীয় সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জলাবদ্ধতা নিরসনে মাঠে ডিএসসির জরুরি টিম কাজ করছে প্রান্তিক পর্যায়ে খামারিদের সুরক্ষায় ডিজিটাল ডাটাবেজ চায় বিপিআইএ ফটিকছড়ি উত্তর’উপজেলার সদর স্থাপন নিয়ে ক্ষোভ,তিন দাবি জানিয়েছে সচেতন নাগরিক পরিষদ দুপুরে প্রকাশিত হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল, জানা যাবে যেভাবে অভিনেতা, কন্ঠশিল্পী, চিত্রপরিচালক, প্রযোজক দিলীপ বিশ্বাসের মৃত্যু বাষিকী আজ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে শোক প্রকাশ...ছাত্রশিবির
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের

দুপুরে প্রকাশিত হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল, জানা যাবে যেভাবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৩:০২ পিএম
দুপুরে প্রকাশিত হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল, জানা যাবে যেভাবে

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার বহুল প্রতীক্ষিত ফল আজ রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় প্রকাশ করা হচ্ছে।

একাধিকবার পিছিয়ে যাওয়া, নীতিগত বিতর্ক এবং আগাম ফল প্রকাশের ঘটনায় সৃষ্ট জটিলতা কাটিয়ে অবশেষে ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা এসএমএস ও অনলাইনের মাধ্যমে ফল জানতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে ফল প্রকাশ করবে।

আনুষ্ঠানিক ঘোষণা শেষ হওয়ার পরপরই ফল অনলাইনে উন্মুক্ত করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ অপশনে গিয়ে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

যেমন, কোনো শিক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে DPE 123456 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস ওয়েবসাইটে প্রবেশ করে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করতে হবে।

এরপর রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে ‘ফল দেখুন’ অপশনে ক্লিক করলে বিস্তারিত ফলাফল ও মার্কশিট দেখা যাবে।

এর আগে গত ৯ জুলাই ফল প্রকাশের সিদ্ধান্ত থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া শেষ না হওয়ায় তা স্থগিত করা হয়।

তারও আগে ঢাকা বিভাগের নয়টি জেলার ফল নির্ধারিত সময়ের আগেই অনলাইনে প্রকাশ হয়ে যাওয়ায় নতুন করে বিতর্ক সৃষ্টি হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

প্রাথমিকভাবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি।

পরে ঈদুল ফিতরের আগে, ঈদের পরে এবং জুন মাসের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হলেও প্রতিবারই তা পিছিয়ে যায়।

সব জটিলতা কাটিয়ে অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)