Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা পুলিশ অ্যাসোসিয়েশনের ইমাম,খতিব ও মসজিদ সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান...ইসলামিক ফাউন্ডেশন মেসি-এমবাপ্পের সামনে ফন্টেইনের রেকর্ড জাতীয় সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জলাবদ্ধতা নিরসনে মাঠে ডিএসসির জরুরি টিম কাজ করছে প্রান্তিক পর্যায়ে খামারিদের সুরক্ষায় ডিজিটাল ডাটাবেজ চায় বিপিআইএ ফটিকছড়ি উত্তর’উপজেলার সদর স্থাপন নিয়ে ক্ষোভ,তিন দাবি জানিয়েছে সচেতন নাগরিক পরিষদ দুপুরে প্রকাশিত হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল, জানা যাবে যেভাবে অভিনেতা, কন্ঠশিল্পী, চিত্রপরিচালক, প্রযোজক দিলীপ বিশ্বাসের মৃত্যু বাষিকী আজ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে শোক প্রকাশ...ছাত্রশিবির
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
শোক সংবাদ জাতীয় সংসদের সাবেক স্পিকার

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে শোক প্রকাশ...ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০২:৩৯ পিএম
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে শোক প্রকাশ...ছাত্রশিবির

জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে শোক প্রকাশ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ রোববার (১২ জুলাই, ২০২৬) এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, “ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে হারাল।

তিনি দীর্ঘ সময় দেশের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

জাতীয় সংসদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় জীবনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। আমিন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)