Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নিখোঁজের একদিন পর ময়লার স্তূপে মরাদেহ, যৌথ অভিযানে কুত্তা সেলিম ও রমজান আলী গ্রেপ্তার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন,সভাপতি শিবা শানু,সম্পাদক জয় চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ টি অঞ্চলে একযোগে ক্লিলিং ডে অনুষ্ঠিত হয়, জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়...প্রধানমন্ত্রী শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ মুগ্ধ হয়ে ছোট দলটার পক্ষে চলে গেলাম...আনিস আলমগীর শেষ বাঁশির পর যে আলিঙ্গনে শেষ হল এক যুগ,মদ্রিচকে ‘কিংবদন্তি’বলেই বিদায় জানালেন রোনালদো ২৪ ঘণ্টায় ঢাকায় পার্সেল পৌঁছাবে ডাক বিভাগের স্পিড পোস্টে বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ডেমরার ঐতিহ্যবাহী বাওয়ানি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রকৃত শিক্ষার মানোন্নয়নে ম্যানেজিং কমিটির যাত্রা শুরু

বশির উদ্দিন, ডেমরা ঢাকা

প্রকাশ : বুধবার, ১ জুলাই,২০২৬, ০৮:২৯ পিএম
ডেমরার ঐতিহ্যবাহী বাওয়ানি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ    প্রকৃত শিক্ষার মানোন্নয়নে ম্যানেজিং কমিটির যাত্রা শুরু

রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী বাওয়ানী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে প্রকৃত শিক্ষার মানোন্নয়নে ম্যানেজিং কমিটির যাত্রা শুরু হয়েছে।

৪০০ বছরের ঐতিহ্যবাহী ডেমরা বাজার ও জামদানি হাট সংলগ্নে অবস্থিত ওই শিক্ষা প্রতিষ্ঠানটিতে সোমবার ২৯ জুন  দুপুরে আনুষ্ঠানিকভাবে কমিটির যাত্রা শুরু হয়।

আর অ্যাডহক ওই কমিটির অনুমোদন দিয়েছেন বিভাগীয় কমিশনার কার্যালয়, ঢাকা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-ঢাকা।

এতে আহবায়ক ডাঃ এম রফিকুল ইসলাম ও সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন অত্র শিক্ষা প্রতিষ্ঠান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেবেকা সুলতানা।

শিক্ষক প্রতিনিধি হিসেবে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা সাহার বানু ও অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম। কমিটির আনুষ্ঠানিক যাত্রার অনুষ্ঠানে আহবায়ক ডাঃ এম রফিকুল ইসলাম ও সদস্য সচিব রেবেকা সুলতানা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- রাজধানীর ডেমরা এলাকায় ৬৮ বছর ধরে ঐতিহ্য বহন করে আসছে বাউনি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।

এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পাস করে অনেক ছাত্র আজও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন যা শুরু থেকেই অব্যাহত ছিল।

তাই এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত ও আধুনিকভাবে গতিশীল করতে এই অ্যাডহক কমিটি বিশেষ ভূমিকা পালন করবে।

এছাড়াও এখানে অন্তর্ভুক্তিমূলক সমতাভিত্তিক শিক্ষা বিস্তারে কাজ করবে এ নতুন কমিটি। এতে এলাকার প্রকৃত মেধাবী দরিদ্র শিক্ষার্থীরাও সমান হারে শিক্ষা লাভের সুযোগ পাবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)