Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নিখোঁজের একদিন পর ময়লার স্তূপে মরাদেহ, যৌথ অভিযানে কুত্তা সেলিম ও রমজান আলী গ্রেপ্তার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন,সভাপতি শিবা শানু,সম্পাদক জয় চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ টি অঞ্চলে একযোগে ক্লিলিং ডে অনুষ্ঠিত হয়, জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়...প্রধানমন্ত্রী শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ মুগ্ধ হয়ে ছোট দলটার পক্ষে চলে গেলাম...আনিস আলমগীর শেষ বাঁশির পর যে আলিঙ্গনে শেষ হল এক যুগ,মদ্রিচকে ‘কিংবদন্তি’বলেই বিদায় জানালেন রোনালদো ২৪ ঘণ্টায় ঢাকায় পার্সেল পৌঁছাবে ডাক বিভাগের স্পিড পোস্টে বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
এশিয়ায় দুই দেশে কয় ঘন্টার ব্যবধানে

জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ০৪:২৭ পিএম
জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

এশিয়ার দুই দেশে কয়েক ঘণ্টার ব্যবধানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

জাপানের ওকিনাওয়া উপকূলে ৬ দশমিক ১ এবং ইন্দোনেশিয়ার উত্তর মালুকু অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হলেও কোথাও সুনামির সতর্কতা জারি করা হয়নি।

তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, শুক্রবার ০৩ জুলাই স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিটে জাপানের ওকিনাওয়া প্রিফেকচারের হিরাত উপকূলসংলগ্ন পূর্ব চীন সাগরে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হিরাত শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে।

সমুদ্রের প্রত্যন্ত এলাকায় ভূমিকম্পটির কেন্দ্র হওয়ায় জনবসতিপূর্ণ অঞ্চলে বড় ধরনের প্রভাব পড়েনি। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা সুনামির আশঙ্কার তথ্যও পাওয়া যায়নি।

অন্যদিকে, একই দিনে স্থানীয় সময় সকাল ১১টা ৩১ মিনিটে ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশের টোবেলো শহর থেকে প্রায় ৫৮ কিলোমিটার পশ্চিমে ৬ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২০ কিলোমিটার গভীরে। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-ভৌত সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই।

তাৎক্ষণিকভাবে হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

ভূতাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চলে অবস্থিত হওয়ায় জাপান ও ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।

উভয় দেশই একাধিক টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এ ধরনের ভূকম্পন সেখানে নিয়মিত ঘটনা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)