Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নিখোঁজের একদিন পর ময়লার স্তূপে মরাদেহ, যৌথ অভিযানে কুত্তা সেলিম ও রমজান আলী গ্রেপ্তার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন,সভাপতি শিবা শানু,সম্পাদক জয় চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ টি অঞ্চলে একযোগে ক্লিলিং ডে অনুষ্ঠিত হয়, জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়...প্রধানমন্ত্রী শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ মুগ্ধ হয়ে ছোট দলটার পক্ষে চলে গেলাম...আনিস আলমগীর শেষ বাঁশির পর যে আলিঙ্গনে শেষ হল এক যুগ,মদ্রিচকে ‘কিংবদন্তি’বলেই বিদায় জানালেন রোনালদো ২৪ ঘণ্টায় ঢাকায় পার্সেল পৌঁছাবে ডাক বিভাগের স্পিড পোস্টে বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ফিফা বিশ্বকাপ ২০২৬

মুগ্ধ হয়ে ছোট দলটার পক্ষে চলে গেলাম...আনিস আলমগীর

আ জা ডেক্স

প্রকাশ : শনিবার, ৪ জুলাই,২০২৬, ০২:০৩ পিএম
মুগ্ধ হয়ে ছোট দলটার পক্ষে চলে গেলাম...আনিস আলমগীর

আর্জেন্টিনা vs কেপ ভার্দে ম্যাচটা শুরুর আগে আর্জেন্টিনার পক্ষেই ছিলাম। মেসির গোলটাও দারুণ উপভোগ করেছি।

কিন্তু এরপরই পাশা উল্টে গেল! কেপ ভার্দের লড়াকু ফুটবল, পাল্টা গোল আর তাদের গোলকিপার ভোসিনহার (Vozinha) একের পর এক অসাধারণ সেভ দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।

স্পোর্টস সায়েন্সের ভাষায় একেই হয়তো বলে 'Underdog Effect'- ম্যাচের এক পর্যায়ে মন থেকে ওই ছোট দলটার পক্ষেই চলে গেলাম।

তবে একটা কথা না বললেই নয়- পুরো ম্যাচে রেফারির সিদ্ধান্তগুলো দেখে কেন জানি মনে হচ্ছিল তিনি অনেকটা আর্জেন্টিনার পক্ষ নিচ্ছিলেন!

ওরাও বোধ হয় বাংলাদেশি আকাশী সমর্থকদের কথা চিন্তা করছিল। ৯০ মিনিট শেষ। দেখি এক্সট্রা টাইমে কি হয়! আপডেট: তবে শেষ রক্ষা হলো না!

এক্সট্রা টাইমের চরম উত্তেজনা শেষে আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জিতে মাঠ ছাড়ল। সত্যি বলতে, শেষ পর্যন্ত তারা যোগ্য দল হিসেবেই জিতেছে কিন্তু কেপ ভার্দে প্রমাণ করেছে তারাও কম না।

এক কথায় অসাধারণ এক ম্যাচ, রাতের ঘুম হারাম করাটা একদম সার্থক! সাংবাদিক আনিস আলমগীর ফেসবুক থেকে নেয়া। 

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)