Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ঢাকায় দুই দিনব্যাপী "ফ্যাকড-ক্যাব মুহাম্মদ উল্লাহ মধুকে সম্পাদক ও সাম্য শাহকে মুখপাত্র করে এমন কথা যারা বলেন তারা সরকার ও সাম্প্রদায়িক শক্তির এজেন্সি...আবদুর রহমান পুনর্বাসন কেন্দ্র বাস্তুহারা,মাদক অপরাধীর নিরাপদ আশ্রয়ের আস্তানা পরিণত হয়েছে শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা যুদ্ধযান মোতায়েন করলো...পাকিস্তান ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা কাঁদতে কাঁদতে বোন বললেন, লাশের ওপর উঠে উল্লাস করে তারা এমন দৃশ্য সবাই দেখেছে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের প্যানেলে থাকছেন...সাকিব আল হাসান ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা...ইসি সচিব
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
লন্ডন ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার-২০২৬

নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশ ও পণ্য রফতানির লক্ষ্য

সাইফুল আলম সরকার,ঢাকা:

প্রকাশ : শনিবার, ১ আগস্ট,২০২৬, ০৮:০২ পিএম
আপডেট : শনিবার, ১ আগস্ট,২০২৬, ০৮:১৫ পিএম
নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশ ও পণ্য রফতানির লক্ষ্য

আগামী ২৬, ২৭ ও ২৮ সেপ্টেম্বর ২০২৬ যুক্তরাজ্যের লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ইন লন্ডন’।

এ উপলক্ষে শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় মাওলানা লআকরাম খা হলরুমে এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত সংবাদ সম্মেলনে জানানো হয়, যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের শিল্প, পণ্য ও সেবাকে তুলে ধরার লক্ষ্যেই এ আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে।

মেলার মাধ্যমে দেশীয় উদ্যোক্তাদের জন্য নতুন বাজার সৃষ্টি, রপ্তানি সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের সুযোগ তৈরি হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সার্বিক আয়োজন করছে ক্রিয়েটিভ কমিউনিকেশন অ্যান্ড ওয়ার্ক সেন্টার লিমিটেড। এ আয়োজনের বাংলাদেশ কো-পার্টনার হিসেবে রয়েছে অপ্সরী উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে শাফিন'স ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউট।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুয়েল ,মোঃ ফিরোজ, অপ্সরী, মোঃ কামাল, জাতীয় প্রেসক্লাব মেম্বার।

সংবাদ সম্মেলনে আয়োজকরা দেশি-বিদেশি ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশিদের এ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের আহ্বান জানান।

তাদের প্রত্যাশা, এ আয়োজন বাংলাদেশের পণ্য ও সম্ভাবনাকে বৈশ্বিক বাজারে আরও কার্যকরভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিন দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশের বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ থাকবে।

আয়োজকদের প্রত্যাশা, এই মেলার মাধ্যমে দেশীয় উদ্যোক্তারা আন্তর্জাতিক ক্রেতা, বিনিয়োগকারী ও ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারবেন।

একই সঙ্গে নতুন বাজার সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের সুযোগ সৃষ্টি হবে।

মেলায় রিয়েল এস্টেট, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, এনজিও, ভূমি উন্নয়ন প্রতিষ্ঠান, ভোক্তা পণ্য, পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান, তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্তশিল্প, জুয়েলারি, খাদ্যপণ্য, বুটিকসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

আয়োজকরা জানান, যারা আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্য ও সেবা তুলে ধরতে আগ্রহী, তারা এখনই স্টল বুকিং করতে পারবেন।

এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আয়োজকদের হটলাইন +8809617854557, +8801616286600নম্বরে যোগাযোগ করা যাবে।

আয়োজকদের মতে, এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার, নতুন অংশীদারিত্ব গড়ে তোলা এবং বৈশ্বিক বাজারে দেশের অবস্থান আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)