Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ঢাকায় দুই দিনব্যাপী "ফ্যাকড-ক্যাব মুহাম্মদ উল্লাহ মধুকে সম্পাদক ও সাম্য শাহকে মুখপাত্র করে এমন কথা যারা বলেন তারা সরকার ও সাম্প্রদায়িক শক্তির এজেন্সি...আবদুর রহমান পুনর্বাসন কেন্দ্র বাস্তুহারা,মাদক অপরাধীর নিরাপদ আশ্রয়ের আস্তানা পরিণত হয়েছে শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা যুদ্ধযান মোতায়েন করলো...পাকিস্তান ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা কাঁদতে কাঁদতে বোন বললেন, লাশের ওপর উঠে উল্লাস করে তারা এমন দৃশ্য সবাই দেখেছে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের প্যানেলে থাকছেন...সাকিব আল হাসান ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা...ইসি সচিব
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন...ড.সাহেদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১ আগস্ট,২০২৬, ০৪:৩৭ পিএম
বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন...ড.সাহেদুল ইসলাম

দেশের তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-তে নতুন নেতৃত্বের সংযোজন হয়েছে।

সংগঠনটির মহাসচিব (সেক্রেটারি জেনারেল) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল মো. সাহেদুল ইসলাম (অব.)।

৩৫ বছরেরও বেশি সময়ের কর্মজীবনে সামরিক নেতৃত্ব, আন্তর্জাতিক কূটনীতি এবং উচ্চশিক্ষা খাতে অভিজ্ঞতা অর্জন করেছেন ড. সাহেদুল ইসলাম।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ডিফেন্স অ্যাটাচে হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশটির সম্মানজনক লিজিওন অব মেরিট পদকে ভূষিত হন।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও তিনি সমৃদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘শ্রমিকদের দক্ষতা পর্যালোচনা ও উন্নয়ন’ বিষয়ে পিএইচডি, এমফিল ও এমবিএ সম্পন্ন করেছেন।

এছাড়া ভারতের ওসমানীয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ম্যানেজমেন্ট স্টাডিজ ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ডিন, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রেজারার ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার।

বিজিএমইএর নেতারা আশা প্রকাশ করেছেন, আন্তর্জাতিক কূটনীতি, নেতৃত্ব এবং প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন মহাসচিব দেশের তৈরি পোশাক শিল্পের টেকসই প্রবৃদ্ধি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বৈশ্বিক বাজারের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবেন।

দায়িত্ব গ্রহণের পর মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.) বলেন, "বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাতের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন, বিজিএমইএ’তে যোগ দিতে পেরে তিনি আনন্দিত।

বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা, পণ্য ও বাজার বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে তিনি বিজিএমইএ পর্ষদ ও সকল উদ্যোক্তাদের সঙ্গে একযোগে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।"

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)