ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলী নিহত ● গ্রেপ্তার সাবেক দুই সেনা কর্মকর্তার ৭ দিনের রিমান্ড চায়....ডিবি ● নারায়ণগঞ্জ সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫ জন ● ইউটিউবে চ্যানেল খুলে ভক্তদের কী বার্তা দিলেন সালমান খান ● দিল্লিতে রেড অ্যালার্ট জারি ● ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বৈঠকে...ইসি ● ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ পরিস্থিতি গুরুতর ● বাবাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভারে গ্রেপ্তার ● ১০ বছর পর খুলে দেয়া হচ্ছে আধুনিকায়িত ওসমানী উদ্যান...স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ● যুদ্ধ,জ্বালানি সংকট ও ঋণের চাপে টালমাটাল বিশ্ব অর্থনীতি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাবাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ১২:৩৭ পিএম
বাবাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভারে গ্রেপ্তার

মানিকগঞ্জ হরিরামপুরে বাবাকে হত্যার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ আলী ওরফে মাহামকে (৩২) ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টা ২০ মিনিটে সাভারের বড়তলী ঝাউচর এলাকায় এসআরবি-৩ ও এসআরবি-৪-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানায়, ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ আলী তাঁর বাবা আহমদ আলীর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহমদ আলীর মৃত্যু হয়। এ ঘটনায় হরিরামপুর থানায় হত্যা মামলা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৩১ আগস্ট মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত মোহাম্মদ আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

মামলা হওয়ার পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।

হরিরামপুর থানার অনুরোধে এসআরবি-৩ ছায়া তদন্তের মাধ্যমে তাঁর অবস্থান শনাক্ত করে এবং এসআরবি-৪-এর সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)