ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলী নিহত ● গ্রেপ্তার সাবেক দুই সেনা কর্মকর্তার ৭ দিনের রিমান্ড চায়....ডিবি ● নারায়ণগঞ্জ সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫ জন ● ইউটিউবে চ্যানেল খুলে ভক্তদের কী বার্তা দিলেন সালমান খান ● দিল্লিতে রেড অ্যালার্ট জারি ● ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বৈঠকে...ইসি ● ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ পরিস্থিতি গুরুতর ● বাবাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভারে গ্রেপ্তার ● ১০ বছর পর খুলে দেয়া হচ্ছে আধুনিকায়িত ওসমানী উদ্যান...স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ● যুদ্ধ,জ্বালানি সংকট ও ঋণের চাপে টালমাটাল বিশ্ব অর্থনীতি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইউটিউবে চ্যানেল খুলে ভক্তদের কী বার্তা দিলেন সালমান খান

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০২:২১ পিএম
ইউটিউবে চ্যানেল খুলে ভক্তদের কী বার্তা দিলেন সালমান খান

বলিউড তারকা সালমান খান এবার ইউটিউবের মাধ্যমে ভক্তদের আরও কাছাকাছি আসার উদ্যোগ নিয়েছেন। ‘

বিয়িং সালমান খান’ নামে নিজের আনুষ্ঠানিক ইউটিউব চ্যানেল চালু করেছেন তিনি।

এই চ্যানেলে অভিনয়ের ধরন, শরীরী অভিব্যক্তি এবং সংলাপ পরিবেশনের নিজস্ব কৌশল তুলে ধরবেন অভিনেতা।

গত শুক্রবার (৯ অক্টোবর) চ্যানেলটি চালুর ঘোষণা দেন সালমান। একই সঙ্গে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে চ্যানেলের সংযোগও ভাগ করে নেন তিনি।

ভক্তদের উদ্দেশে দেওয়া বার্তায় সালমান লেখেন, ‘শুরু থেকে শুরু করি। এটি আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল।

এ থেকে জেড—সবকিছুই এখানে পাওয়া যাবে।’ চ্যানেলের শুরুর দিকের একটি ভিডিওতে সালমানকে দুটি আলাদা চরিত্রে দেখা গেছে।

এক ভূমিকায় তিনি অভিনয় ও ব্যক্তিত্ব বিকাশের প্রশিক্ষক, অন্য ভূমিকায় শিক্ষার্থী।

প্রশিক্ষক হিসেবে নিজের পরিচিত শরীরী ভঙ্গি, সংলাপ বলার ধরন এবং পর্দায় স্বতন্ত্র উপস্থিতি তৈরির কৌশল তুলে ধরেছেন এই অভিনেতা।

এর মধ্য দিয়ে তাঁর অভিনয়ের বৈশিষ্ট্যগুলো ভক্তদের সামনে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

চ্যানেলটি চালুর পর থেকেই দর্শকদের সাড়া মিলছে। ইতোমধ্যে এর গ্রাহকসংখ্যা ৭৭ হাজার ৬০০ ছাড়িয়েছে।

ফলে চলচ্চিত্রের বাইরেও প্রিয় তারকার কাজ ও ব্যক্তিত্ব সম্পর্কে জানার নতুন সুযোগ পাচ্ছেন তাঁর অনুসারীরা।

সালমান খানের আগে থেকেই বলিউডের একাধিক তারকা ইউটিউবকে দর্শকদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন।

বরুণ ধাওয়ান, কৃতি শ্যানন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও কার্তিক আরিয়ানেরও নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে।

অন্যদিকে, চলচ্চিত্র নির্মাতা ও নৃত্যপরিচালক ফারাহ খান তারকাদের নিয়ে রান্নাবিষয়ক ভিডিও তৈরি করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।

২০২৪ সালে চালু হওয়া তাঁর চ্যানেলের গ্রাহকসংখ্যা ৩২ লাখ ছাড়িয়েছে।

বিভিন্ন তারকার বাড়িতে গিয়ে রান্না করা এবং তাঁদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করাই ফারাহর ভিডিওগুলোর অন্যতম আকর্ষণ।

তাঁর এই উদ্যোগ দেখিয়েছে, চলচ্চিত্রের বাইরের বিষয়বস্তুও তারকাদের জনপ্রিয়তা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বর্তমানে সালমান খান রিয়েলিটি অনুষ্ঠান ‘বিগ বস’-এর ২০তম মৌসুম উপস্থাপনা করছেন।

পাশাপাশি বড় পর্দায় তাঁর পরবর্তী উপস্থিতি নিয়ে অপেক্ষায় রয়েছেন ভক্তরা। অভিনেতাকে পরবর্তী সময়ে দেখা যাওয়ার কথা ‘মাত্রুভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিতে।

অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন চিত্রাঙ্গদা সিং।

চলতি বছরের মার্চে ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও দুই দফায় তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত নতুন মুক্তির দিন ঘোষণা করা হয়নি।

ইউটিউব চ্যানেল চালুর মধ্য দিয়ে সালমান খান এখন চলচ্চিত্র ও টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও নিজের উপস্থিতি বাড়ানোর পথে এগোচ্ছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)