ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলী নিহত ● গ্রেপ্তার সাবেক দুই সেনা কর্মকর্তার ৭ দিনের রিমান্ড চায়....ডিবি ● নারায়ণগঞ্জ সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫ জন ● ইউটিউবে চ্যানেল খুলে ভক্তদের কী বার্তা দিলেন সালমান খান ● দিল্লিতে রেড অ্যালার্ট জারি ● ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বৈঠকে...ইসি ● ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ পরিস্থিতি গুরুতর ● বাবাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভারে গ্রেপ্তার ● ১০ বছর পর খুলে দেয়া হচ্ছে আধুনিকায়িত ওসমানী উদ্যান...স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ● যুদ্ধ,জ্বালানি সংকট ও ঋণের চাপে টালমাটাল বিশ্ব অর্থনীতি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি

সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলী নিহত

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ১০:০১ পিএম
সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলী নিহত

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে সাহেব আলী (৪৫) নামে  ও পুলিশের তালিকা ভুক্ত সন্ত্রাসীকে গুলি করে কুপিয়ে  নিহত করেছেন।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে নাসিকের ৪ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনির বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ, তাকে গুলি করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।

নিহতের ছেলে মো. সজিবের অভিযোগ, স্থানীয় রনিসহ কয়েকজন তার বাবার নাম ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি করতেন।

বিষয়টি জানতে পেরে সাহেব আলী তাদের বাধা দিলে বিরোধের সৃষ্টি হয়। এর জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সজিব জানান, সোমবার বিকেলে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হন তার বাবা। পরে খবর পান, বউবাজার এলাকায় তাকে গুলি করে খালে ফেলে রাখা হয়েছে।

স্বজনেরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, প্রতিপক্ষের হামলায় সাহেব আলী গুলিবিদ্ধ হন।

তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়। পানিতে পড়ে যাওয়ার পর মৃত্যু নিশ্চিত করতে আরও দুটি গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থলে থেকে সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাহেব আলীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে।

এর মধ্যে ডাকাতি ও ছিনতাইয়ের সাতটি, মাদকদ্রব্য-সংক্রান্ত দুটি, নারী ও শিশু নির্যাতনের একটি, সন্ত্রাসবিরোধী আইন ও নাশকতার তিনটি, সরকারি কাজে বাধা দেওয়ার পাঁচটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের ছদ্মবেশে ডাকাতির দুটি মামলা রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)