ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● বাহরাইনকে ইরানের ভূখণ্ড দাবি কায়হান সম্পাদকের ● সুনামগঞ্জ এসিল্যান্ডের ফেসবুক পোস্ট,আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী ● যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, আদালতে মামলার নির্দেশ ● ইয়াবা,মাদক কারবারি,আওয়ামী লীগ নেতা ও ডাকাতসহ গ্রেফতার ২৬ ● স্তন ক্যান্সার সচেতনতায় ঢাকা–বরিশাল রুটে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা ● ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ● ইরানকে পুরোপুরি ধ্বংস করতে চায় ইসরায়েল...এজেই ● বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান আর নেই, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধের অঙ্গনে শোকের ছায়া ● টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ● বিতর্কিত বক্তব্যের জন্য দেশবাসীর কাছে হুইপ নিজানের ক্ষমা প্রার্থনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সরকারি জমি দখল করে কাউকে প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না: ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক নেত্রকোনা

প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ১০:২৫ পিএম
সরকারি জমি দখল করে কাউকে প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না: ডেপুটি স্পিকার

সরকারি সম্পদ দখল করে কেউ যেন প্রভাবশালী হয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করার কথা বলেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

নাজিরপুর বাজারের সরকারি জমি উদ্ধারের পর সেখানে প্রকৃত ব্যবসায়ীদের জন্য নতুন করে বরাদ্দের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ঈদগাহ মাঠসংলগ্ন একটি পুকুর পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় কায়সার কামাল বলেন, ‘আমরা মাফিয়া ডন বানাব না। সরকারি জায়গা কোনো ভাইয়ের হাতে তুলে দেওয়া হবে না।

প্রকৃত ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দেওয়া হবে।’

সরকারি জমিতে দখলদারিত্ব বন্ধের ঘোষণা:

ডেপুটি স্পিকার বলেন, এক বছরের জন্য ইজারা নিয়ে কেউ যেন আইন লঙ্ঘন করে নতুন করে প্রভাবশালী হয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করা হবে।

সরকারি জায়গায় বেআইনিভাবে ভবন নির্মাণ করে দখলদারত্ব প্রতিষ্ঠার সুযোগ আর দেওয়া হবে না। আইনের ঊর্ধ্বে কেউ নন।

কলমাকান্দার নাজিরপুর বাজারের সরকারি জমি উদ্ধার ও ব্যবসায়ীদের পুনরায় বরাদ্দ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, বাজারকে জিম্মি করে জনগণের সম্পদের ওপর অট্টালিকা নির্মাণ করা হয়েছিল।

সরকার আইনি প্রক্রিয়ায় সেই সরকারি সম্পদ উদ্ধার করেছে। এখন সেখানে উন্মুক্ত পরিবেশে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

আগে যেসব ব্যবসায়ী ওই বাজারে ব্যবসা করতেন, তাঁদের নাম-ঠিকানার তথ্য রয়েছে উল্লেখ করে কায়সার কামাল বলেন, তাঁদের নতুন করে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করা হবে।

ব্যবসায়ীদের মালিকানা দেওয়ার উদ্যোগ:

আগের ব্যবসায়ীদের ক্ষতির বিষয়টি স্বীকার করে ডেপুটি স্পিকার বলেন, ‘আমার ব্যবসায়ী ভাইয়েরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি জানি।

আমি সেটা অস্বীকার করব না।’ তিনি জানান, আগে অধিকাংশ ব্যবসায়ী ভাড়াটিয়া হিসেবে ব্যবসা পরিচালনা করতেন।

এখন তাঁদের মালিক হওয়ার সুযোগ করে দিতে জায়গা বন্দোবস্তের ব্যবস্থা করা হচ্ছে।

কায়সার কামাল আরও বলেন, ব্যক্তিগত লালসা ও স্বার্থসিদ্ধির জন্য নাজিরপুরকে ব্যবহার করতে দেওয়া হবে না।

সরকারি সম্পদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং সাধারণ মানুষের কল্যাণে ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা হবে।

প্রকৃত ব্যবসায়ীরা যাতে সেখানে ব্যবসা করার সুযোগ পান, সেটিকে গুরুত্ব দেওয়া হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)