ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● বাহরাইনকে ইরানের ভূখণ্ড দাবি কায়হান সম্পাদকের ● সুনামগঞ্জ এসিল্যান্ডের ফেসবুক পোস্ট,আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী ● যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, আদালতে মামলার নির্দেশ ● ইয়াবা,মাদক কারবারি,আওয়ামী লীগ নেতা ও ডাকাতসহ গ্রেফতার ২৬ ● স্তন ক্যান্সার সচেতনতায় ঢাকা–বরিশাল রুটে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা ● ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ● ইরানকে পুরোপুরি ধ্বংস করতে চায় ইসরায়েল...এজেই ● বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান আর নেই, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধের অঙ্গনে শোকের ছায়া ● টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ● বিতর্কিত বক্তব্যের জন্য দেশবাসীর কাছে হুইপ নিজানের ক্ষমা প্রার্থনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন....ইশরাক হোসেন

এস এম মিজান ও নূরুল আজিজ চৌধুরী

প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ০২:৪৩ পিএম
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন....ইশরাক হোসেন

মাদকবিরোধী অভিযান ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

এর আগে সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছিলেন ইশরাক।

একই সঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলার বিষয়টিও উল্লেখ করেন তিনি। পদত্যাগের ঘোষণা দিয়ে ইশরাক জানান, সরকারি দায়িত্বে না থাকলেও মাদক নির্মূলে তাঁর কার্যক্রম থেমে থাকবে না।

এখন থেকে সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও সক্রিয়ভাবে কাজ করতে চান তিনি।

এ ছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা এবং দেশজুড়ে প্রজন্ম দলের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানিয়েছেন ইশরাক।

সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের হাতে আগ্নেয়াস্ত্র থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনাটি ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই তাঁর পদত্যাগের ঘোষণা সামনে এল।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)