ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● বাহরাইনকে ইরানের ভূখণ্ড দাবি কায়হান সম্পাদকের ● সুনামগঞ্জ এসিল্যান্ডের ফেসবুক পোস্ট,আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী ● যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, আদালতে মামলার নির্দেশ ● ইয়াবা,মাদক কারবারি,আওয়ামী লীগ নেতা ও ডাকাতসহ গ্রেফতার ২৬ ● স্তন ক্যান্সার সচেতনতায় ঢাকা–বরিশাল রুটে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা ● ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ● ইরানকে পুরোপুরি ধ্বংস করতে চায় ইসরায়েল...এজেই ● বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান আর নেই, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধের অঙ্গনে শোকের ছায়া ● টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ● বিতর্কিত বক্তব্যের জন্য দেশবাসীর কাছে হুইপ নিজানের ক্ষমা প্রার্থনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নারায়ণগঞ্জে কাস্টমস অভিযান, ৩ কোটি ২০ লাখ টাকার সুতা জব্দ

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ১১:৪১ পিএম
নারায়ণগঞ্জে কাস্টমস অভিযান, ৩ কোটি ২০ লাখ টাকার সুতা জব্দ

নারায়ণগঞ্জ জিমখানা ও টানবাজার এলাকায় অভিযান চালিয়ে কর চালান পত্রবিহীন ৮৭ হাজার ৩৯০ কেজি সুতা জব্দ করেছে নারায়ণগঞ্জ  কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

জব্দ করা সুতার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২০ লাখ টাকা।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ১১টার দিকে কমিশনারেটের প্রিভেন্টিভ টিম নারায়ণগঞ্জ সদরের জিমখানা ও টানবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় ‘এস. আর. ট্রেড’ নামের একটি অনিবন্ধিত গুদামে তল্লাশি চালানো হয়।

অভিযানে চীন, মালয়েশিয়া ও ভিয়েতনাম থেকে আমদানি করা পলিয়েস্টার ও নাইলন সুতা জব্দ করা হয়।

এসব আমদানি করা সুতার পরিমাণ ৭৭ হাজার ৩৯০ কেজি। সেগুলোর পক্ষে কোনো কর চালানপত্র পাওয়া যায়নি।

এ ছাড়া কর চালানপত্র না থাকায় আরও ১০ হাজার কেজি স্থানীয়ভাবে উৎপাদিত সুতা জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।

সব মিলিয়ে অভিযানে ৮৭ হাজার ৩৯০ কেজি সুতা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২০ লাখ টাকা।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, সরকারের প্রাপ্য রাজস্ব সুরক্ষা ও আদায়ের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)