ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান....ফ্লাভিয়া ইসলাম ● বাহরাইনকে ইরানের ভূখণ্ড দাবি কায়হান সম্পাদকের ● সুনামগঞ্জ এসিল্যান্ডের ফেসবুক পোস্ট,আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী ● যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, আদালতে মামলার নির্দেশ ● ইয়াবা,মাদক কারবারি,আওয়ামী লীগ নেতা ও ডাকাতসহ গ্রেফতার ২৬ ● স্তন ক্যান্সার সচেতনতায় ঢাকা–বরিশাল রুটে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা ● ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ● ইরানকে পুরোপুরি ধ্বংস করতে চায় ইসরায়েল...এজেই ● বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান আর নেই, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধের অঙ্গনে শোকের ছায়া ● টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিলেটের ওসমানীনগর থেকে বিপুল পরিমান ভারতীয় বিড়ি আটক করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক সিলেট

প্রকাশ : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর,২০২৫, ১২:৩৬ পিএম
সিলেটের ওসমানীনগর থেকে বিপুল পরিমান ভারতীয় বিড়ি আটক করেছে র‌্যাব-৯

র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল গত ০৩ সেপ্টেম্বর ২৫ আনুমানিক ১৬:১৫ ঘটিকায় মৌলভীবাজার জেলার সদর থানাধীন শেরপুর হাইওয়ে এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিলেট জেলার ওসমানীনগর থানাধীন গোয়ালাবাজার পূর্বপট্রি এলাকার একটি গোডাউনে আমদানী নিষিদ্ধ পাতার বিড়ি রয়েছে। উক্ত সংবাদ পেয়ে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল আনুমানিক ১৬:৫০ ঘটিকায় ঘটনাস্থলে পৌছে সুব্রতকর নামক এক ব্যাক্তিকে আটক করে।

পরবর্তীতে আটককৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদে কোন সন্তোসজনক জবাব দিতে না পারায় উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তার দেখানো মতে গোডাউন ঘরে তল্লাশী করে ৮,০৭,৫০০ শলাকা ভারতীয় আমদানী নিষিদ্ধ পাতার বিড়িসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি- সুব্রত কর(৫৬), পিতা- মৃত সত্যেন্দ্র কর, গ্রাম- ইলাশপুর, থানা- ওসমানীনগর, জেলা- সিলেট। ৩। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামি ও জব্দকৃত আলামত সিলেট জেলার ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)