ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● বাহরাইনকে ইরানের ভূখণ্ড দাবি কায়হান সম্পাদকের ● সুনামগঞ্জ এসিল্যান্ডের ফেসবুক পোস্ট,আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী ● যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, আদালতে মামলার নির্দেশ ● ইয়াবা,মাদক কারবারি,আওয়ামী লীগ নেতা ও ডাকাতসহ গ্রেফতার ২৬ ● স্তন ক্যান্সার সচেতনতায় ঢাকা–বরিশাল রুটে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা ● ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ● ইরানকে পুরোপুরি ধ্বংস করতে চায় ইসরায়েল...এজেই ● বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান আর নেই, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধের অঙ্গনে শোকের ছায়া ● টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ● বিতর্কিত বক্তব্যের জন্য দেশবাসীর কাছে হুইপ নিজানের ক্ষমা প্রার্থনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১ পত্রিকার নিবন্ধন বাতিল

আ জা ডেক্স

প্রকাশ : মঙ্গলবার, ১৪ অক্টোবর,২০২৫, ০৮:৪১ এ এম
ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১ পত্রিকার নিবন্ধন বাতিল

ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১ পত্রিকার ডিক্লারেশন (নিবন্ধন) বাতিল করেছে জেলা প্রশাসন।

সোমবার (১৩ অক্টোবর) এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা বিষয়টি নিশ্চিত করেছেন। পত্রিকাগুলোর দ্বিতীয় ও তৃতীয় পাতায় সব প্রতিবেদন হুবহু প্রকাশিত হওয়ায় ছাপাখানা ও প্রকাশনা আইনে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি। নিবন্ধন বাতিল হওয়া পত্রিকাগুলো হলো মো. শামসুল আলম খান সম্পাদিত দৈনিক আজকের ময়মনসিংহ, এফ এম এ ছালাম সম্পাদিত দৈনিক দেশের খবর, এন বি এম ইব্রাহীম খলিল রহিম সম্পাদিত দৈনিক বিশ্বের মুখপত্র, মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার সম্পাদিত দৈনিক ঈষিকা, নাসির উদ্দিন আহমেদ সম্পাদিত দৈনিক অদম্য বাংলা, আ ন ম ফারুক সম্পাদিত দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা, শেখ মেহেদী হাসান নাদিম প্রকাশিত দৈনিক জাহান, ওমর ফারুক সম্পাদিত দৈনিক কিষানের দেশ, ফরিদা ইয়াসমীন রত্না সম্পাদিত হৃদয়ে বাংলাদেশ এবং বিকাশ রায় সম্পাদিত সাপ্তাহিক পরিধি।

জেলা প্রশাসন থেকে পাঠানো চিঠিতে বলা হয়, গত ১০ এপ্রিল ও ১৩ এপ্রিল ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১ দৈনিক পত্রিকায় অনুরূপভাবে দ্বিতীয় ও তৃতীয় পাতায় হুবহু একই সংবাদ ও তথ্যচিত্র প্রকাশিত হয়। উল্লেখিত সংখ্যাসমূহ অনুমোদিত ছাপাখানা থেকে মুদ্রিত হয়নি। এ ব্যাপারে গত ১৬ এপ্রিল ১৩ পত্রিকার প্রকাশক/সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

পরে গত ২১ এপ্রিল ভুল স্বীকার করে ঘটনাটিকে ছাপাখানার দায়িত্বহীনতা ও নিজস্ব মুদ্রণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কথা উল্লেখ করে ব্যাখ্যাসহ জবাব দাখিল করেন যা গ্রহণযোগ্য বা যৌক্তিক বলে বিবেচিত হয়নি। পরে গত ১৮ মে জেলা প্রশাসক কার্যালয় থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরেজমিন তদন্তে প্রমাণিত হয়েছে ১১ পত্রিকা অনুমোদিত ছাপাখানা থেকে মুদ্রিত হচ্ছে না, যা ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন, ১৯৭৩-এর ৪ ও ৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

এ কারণে পত্রিকাগুলোর ঘোষণাপত্র, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন, ১৯৭৩-এর ১০ ধারায় বাতিল করা হলো। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা বলেন, গত ৩০ মার্চ এবং ৭, ৮, ৯, ১০, ১২ ও ১৩ এপ্রিল পত্রিকাগুলোর দ্বিতীয় ও তৃতীয় পাতায় সব প্রতিবেদন হুবহু একই পাওয়া যায়, যা ছাপাখানা ও প্রকাশনা আইন, ১৯৭৩-এর ৪ ও ৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। ওই ঘটনায় প্রথমে পত্রিকাগুলোকে শোকজ করা হয়।

পরে তাদের দাখিল করা ব্যাখ্যা অগ্রহণযোগ্য হওয়ায় ছাপাখানা ও প্রকাশনা আইন, ১৯৭৩-এর ১০ ধারায় পত্রিকাগুলোর ডিক্লারেশন বাতিল করা হয়েছে। সূত্র : বাংলাদেশের খবর। 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)