ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● বাহরাইনকে ইরানের ভূখণ্ড দাবি কায়হান সম্পাদকের ● সুনামগঞ্জ এসিল্যান্ডের ফেসবুক পোস্ট,আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী ● যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, আদালতে মামলার নির্দেশ ● ইয়াবা,মাদক কারবারি,আওয়ামী লীগ নেতা ও ডাকাতসহ গ্রেফতার ২৬ ● স্তন ক্যান্সার সচেতনতায় ঢাকা–বরিশাল রুটে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা ● ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ● ইরানকে পুরোপুরি ধ্বংস করতে চায় ইসরায়েল...এজেই ● বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান আর নেই, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধের অঙ্গনে শোকের ছায়া ● টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ● বিতর্কিত বক্তব্যের জন্য দেশবাসীর কাছে হুইপ নিজানের ক্ষমা প্রার্থনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬

গাইবান্ধায় ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিবেদক গাইবান্ধা

প্রকাশ : রবিবার, ১৪ জুন,২০২৬, ১২:৫৫ এ এম
গাইবান্ধায় ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল র‍্যালি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় প্রিয় দলকে সমর্থন জানাতে গাইবান্ধায় বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি করেছেন ব্রাজিল ফুটবলপ্রেমীরা।

শনিবার (১৩ জুন) বিকেলে শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের করা হয়।

পরে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় ‘ব্রাজিল ফ্যান ক্লাব’-এর পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুরের পর থেকেই পতাকা হাতে এবং জার্সি পরে মাঠে জড়ো হতে থাকেন সমর্থকরা।

পরে সেখান থেকে ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ-সবুজ জার্সি, বিশালাকার পতাকা ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে কয়েক শ’ ভক্ত মোটরসাইকেলসহ র‍্যালিতে অংশ নেন।

এ সময় সমর্থকদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। আনন্দঘন এ আয়োজনে শিশু, কিশোর ও যুবকসহ সব বয়সী ফুটবলপ্রেমীরা অংশ নেন।

শওকাত নামের এক শিক্ষার্থী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে দুদিন ধরে প্রচারণার পর আজ সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশ নিয়েছেন।

র‍্যালিতে অংশ নেওয়া সমর্থকরা জানান, প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রদর্শনের পাশাপাশি এটি নতুন প্রজন্মকে ফুটবলের প্রতি আকৃষ্ট করার একটি কার্যকর উদ্যোগ।

তারা মনে করেন, মাঠের খেলাধুলার চর্চা বাড়লে তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, দলগত মনোভাব ও ইতিবাচক চিন্তাধারা গড়ে ওঠে।

যা বর্তমান যুবসমাজকে ক্ষতিকর মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)