ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান....ফ্লাভিয়া ইসলাম ● বাহরাইনকে ইরানের ভূখণ্ড দাবি কায়হান সম্পাদকের ● সুনামগঞ্জ এসিল্যান্ডের ফেসবুক পোস্ট,আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী ● যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, আদালতে মামলার নির্দেশ ● ইয়াবা,মাদক কারবারি,আওয়ামী লীগ নেতা ও ডাকাতসহ গ্রেফতার ২৬ ● স্তন ক্যান্সার সচেতনতায় ঢাকা–বরিশাল রুটে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা ● ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ● ইরানকে পুরোপুরি ধ্বংস করতে চায় ইসরায়েল...এজেই ● বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান আর নেই, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধের অঙ্গনে শোকের ছায়া ● টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাবাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ১২:৩৭ পিএম
বাবাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভারে গ্রেপ্তার

মানিকগঞ্জ হরিরামপুরে বাবাকে হত্যার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ আলী ওরফে মাহামকে (৩২) ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টা ২০ মিনিটে সাভারের বড়তলী ঝাউচর এলাকায় এসআরবি-৩ ও এসআরবি-৪-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানায়, ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ আলী তাঁর বাবা আহমদ আলীর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহমদ আলীর মৃত্যু হয়। এ ঘটনায় হরিরামপুর থানায় হত্যা মামলা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৩১ আগস্ট মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত মোহাম্মদ আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

মামলা হওয়ার পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।

হরিরামপুর থানার অনুরোধে এসআরবি-৩ ছায়া তদন্তের মাধ্যমে তাঁর অবস্থান শনাক্ত করে এবং এসআরবি-৪-এর সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)