ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● বাহরাইনকে ইরানের ভূখণ্ড দাবি কায়হান সম্পাদকের ● সুনামগঞ্জ এসিল্যান্ডের ফেসবুক পোস্ট,আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী ● যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, আদালতে মামলার নির্দেশ ● ইয়াবা,মাদক কারবারি,আওয়ামী লীগ নেতা ও ডাকাতসহ গ্রেফতার ২৬ ● স্তন ক্যান্সার সচেতনতায় ঢাকা–বরিশাল রুটে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা ● ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ● ইরানকে পুরোপুরি ধ্বংস করতে চায় ইসরায়েল...এজেই ● বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান আর নেই, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধের অঙ্গনে শোকের ছায়া ● টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ● বিতর্কিত বক্তব্যের জন্য দেশবাসীর কাছে হুইপ নিজানের ক্ষমা প্রার্থনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ

রাজধানীতে দুই দিনে ৩ হাজারের বেশি ট্রাফিক মামলা দায়ের

এস এম মিজান ও আতিকুর রহমান

প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ০৯:২৬ এ এম
রাজধানীতে দুই দিনে ৩ হাজারের বেশি ট্রাফিক মামলা দায়ের

রাজধানীর সড়কে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে দুই দিনে ৩ হাজার ২০৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

শনিবার (০৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় রমনা বিভাগে ২১৫টি, লালবাগে ২২৮টি, মতিঝিলে ৫১২টি এবং ওয়ারী বিভাগে ৪৪৫টি মামলা করা হয়েছে।

এ ছাড়া তেজগাঁও ট্রাফিক বিভাগে ২৪৪টি, মিরপুরে ৬৬৯টি, উত্তরা বিভাগে ৬২০টি এবং গুলশান বিভাগে ২৭৩টি মামলা হয়েছে।

অভিযানের সময় আইন লঙ্ঘনকারী ৮৭৮টি গাড়ি ডাম্পিং করা হয়। পাশাপাশি ৫০১টি গাড়ি রেকার করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)