ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● বাহরাইনকে ইরানের ভূখণ্ড দাবি কায়হান সম্পাদকের ● সুনামগঞ্জ এসিল্যান্ডের ফেসবুক পোস্ট,আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী ● যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, আদালতে মামলার নির্দেশ ● ইয়াবা,মাদক কারবারি,আওয়ামী লীগ নেতা ও ডাকাতসহ গ্রেফতার ২৬ ● স্তন ক্যান্সার সচেতনতায় ঢাকা–বরিশাল রুটে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা ● ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ● ইরানকে পুরোপুরি ধ্বংস করতে চায় ইসরায়েল...এজেই ● বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান আর নেই, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধের অঙ্গনে শোকের ছায়া ● টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ● বিতর্কিত বক্তব্যের জন্য দেশবাসীর কাছে হুইপ নিজানের ক্ষমা প্রার্থনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আওয়ামীলীগকে ফেরানোর চেষ্টা শহীদদের সঙ্গে প্রতারণা...প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ১২:৩৩ পিএম
আওয়ামীলীগকে ফেরানোর চেষ্টা শহীদদের সঙ্গে প্রতারণা...প্রধানমন্ত্রী

রাজনৈতিক বিরোধিতার কারণে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টা করা হলে তা জুলাইয়ের শহীদদের সঙ্গে প্রতারণার শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন ও উদ্যানের আধুনিকায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

বিরোধী দলের ভূমিকা নিয়ে সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধিতা করার জন্যই বিরোধী দল বিরোধিতা করছে।

জুলাইয়ের চেতনাকে ধারণ না করায় আমন্ত্রণ পেয়েও তারা জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেয়নি বলে মন্তব্য করেন তিনি।

বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সব বিষয়ে মতের মিল না-ও হতে পারে।

তবে দেশের মানুষের স্বার্থে দ্বিমত পোষণের সুযোগ নেই—এমন অবস্থান থেকে সরে আসা উচিত নয়।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, উভয় আন্দোলনের লক্ষ্য ছিল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা।

জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে।

প্রধানমন্ত্রী জানান, জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ করা হয়েছে।

তাঁদের আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে।

জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে জাতীয়তাবাদী দলকে আগামী পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

জনস্বাস্থ্য বিষয়ে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এডিস মশা সরকারি দল কিংবা বিরোধী দল চেনে না।

তাই ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ ছাড়া হাসপাতালগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)