ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● বাহরাইনকে ইরানের ভূখণ্ড দাবি কায়হান সম্পাদকের ● সুনামগঞ্জ এসিল্যান্ডের ফেসবুক পোস্ট,আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী ● যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, আদালতে মামলার নির্দেশ ● ইয়াবা,মাদক কারবারি,আওয়ামী লীগ নেতা ও ডাকাতসহ গ্রেফতার ২৬ ● স্তন ক্যান্সার সচেতনতায় ঢাকা–বরিশাল রুটে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা ● ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ● ইরানকে পুরোপুরি ধ্বংস করতে চায় ইসরায়েল...এজেই ● বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান আর নেই, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধের অঙ্গনে শোকের ছায়া ● টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ● বিতর্কিত বক্তব্যের জন্য দেশবাসীর কাছে হুইপ নিজানের ক্ষমা প্রার্থনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
মাগড়াছড়ি প্রাথমিক বিদ্যালয় আঙ্গিনায়

খাগড়াছড়ি লক্ষ্মীছড়িতে চারশত পরিবারের সুপেয় পানির ব্যবস্থা করল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি

প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ০৫:২৭ পিএম
খাগড়াছড়ি লক্ষ্মীছড়িতে চারশত পরিবারের সুপেয় পানির ব্যবস্থা করল সেনাবাহিনী

পার্বত্য জেলা খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম দুল্যাতলী ইউনিয়নের মাগড়াছড়ি প্রাথমিক বিদ্যালয় আঙিনায় একটি পানির ট্যাংক স্থাপন করেছে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে প্রকল্পটির উদ্বোধন করেন দুল্যাতলী আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহাথির মুস্তফা নাবিল।

এ সময় ক্যাম্প জেসিও ওয়ারেন্ট অফিসার আলমগীর এবং স্কুলের প্রধান শিক্ষক রুবেল বিন্দু চাকমাসহ পাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

দুর্গম এলাকায় পানীয় জলের এমন সুব্যবস্থা করার জন্য স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ স্থানীয়রা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই উদ্যোগের মাধ্যমে পূর্ব মাগড়াছড়ি পাড়ার স্কুলসহ এলাকার প্রায় ৪০০ পরিবার উপকৃত হবে।

পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, জনসাধারণের মাঝে মানবতার বন্ধন এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় লক্ষ্মীছড়ি জোনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)