Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী ● বিক্ষোভ, কঠোর অবস্হানের ঘোষণা দিলেন....মোফাজ্জল হোসেন ভূইয়া
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
সিলেটে সাংবাদিকদের সঙ্গে

বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি'র মতবিনিময়

মুফিজুর রহমান নাহিদ, সিলেট :

প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর,২০২৬, ১২:৫৩ এ এম
আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর,২০২৬, ১২:৫৮ এ এম
বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি'র মতবিনিময়

স্বাধীন-সার্বভৌম একটি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে চলতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমীর বলেন, বর্তমান নির্বাচন কমিশন ‘মেরুদণ্ডহীন’।

এ কারণে স্থানীয় সরকার নির্বাচন পেছানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এরই মধ্যে দ্রব্যমূল্য ও পরিবহন খাতে এর প্রভাব পড়েছে।

জ্বালানি বিষয়ে জামায়াতের বিশেষজ্ঞ দলের দেওয়া পরামর্শ সরকার গ্রহণ করেনি বলেও অভিযোগ করেন তিনি।

একইভাবে বিদ্যুৎ খাত নিয়েও জামায়াতের দেওয়া পরিকল্পনা সরকার গ্রহণ করেনি বলে জানান।

জামায়াত বিভিন্ন কর্মসূচি পালন করলেও আগুন দেওয়া বা ভাঙচুরের মতো কর্মকাণ্ডে তারা জড়িত নয় বলে দাবি করেন জামায়াত আমীর। তিনি বলেন, সরকারকেও দায়িত্বশীল আচরণ করতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একটি স্বাধীন-সার্বভৌম দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে চলতে পারে না।

এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালন করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)