Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী ● বিক্ষোভ, কঠোর অবস্হানের ঘোষণা দিলেন....মোফাজ্জল হোসেন ভূইয়া
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
দলীয় নেতা ডাক্তার শফিক

মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ০৯:৫১ পিএম
মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’

দেশের স্বাস্থ্যখাতের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানও বিধ্বস্ত অবস্থায় রয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান।

তাঁর ভাষ্য, যে সরকারের অধীনে দেশের মানুষ নিরাপদে ঘুমাতে পারে না, সেই সরকারের প্রয়োজন নেই।

রোববার ০৪ অক্টোবর রাজধানীর হাতিরঝিলের মধুবাগ মাঠে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান অভিযোগ করেন, দেশের ব্যাংক, বিমা ও পুঁজিবাজারের পরিস্থিতি নাজুক। তাঁর ভাষায়, এসব খাত ‘মাটির সঙ্গে হামাগুড়ি খাচ্ছে’।

একই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতির মধ্যেও দিনের বেলায় নানা ধরনের অপকর্ম ঘটছে বলে দাবি করেন তিনি।

রাজধানীর পরিস্থিতি দেখেই সারা দেশের অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায় বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

আখতারুজ্জামানের গ্রেপ্তারের নিন্দা:

বিমানবন্দরে হট্টগোলের ঘটনায় করা মামলায় জামায়াতের সহযোগী সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারেরও নিন্দা জানান শফিকুর রহমান। তিনি তাঁর মুক্তি দাবি করেন।

শফিকুর রহমান বলেন, বিমানবন্দরে সেদিন জামায়াতের ৩৪ জন এমপি ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে।

মেজর আখতারুজ্জামানকেও উত্ত্যক্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

জামায়াত আমিরের দাবি, মেজর আখতার কোনো অপরাধ করেননি; বরং তিনি ঘটনার প্রতিবাদ করেছিলেন।

প্রবাসীদের হয়রানি এবং তাঁদের ব্যাগ কেটে মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগের প্রতিবাদ করায় তাঁর বিরুদ্ধে দ্রুত ‘মিথ্যা মামলা’ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন শফিকুর রহমান।

তিনি আরও বলেন, আখতারুজ্জামানকে হাতকড়া পরানো হয়েছে এবং অপমান করার উদ্দেশ্যে হেলমেট পরানো হয়েছে।

এ বিষয়টি দেশের ১৮ কোটি মানুষের জানা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

শফিকুর রহমান সরকারকে সতর্ক করে বলেন, মেজর আখতারুজ্জামানের গ্রেপ্তারের বিষয়টি প্রবাসীরাও হালকাভাবে নেবেন না।

মেডিকেল কেন্দ্র ভাঙচুরের প্রসঙ্গ:

একটি মেডিকেল কেন্দ্র রাতের অন্ধকারে ভেঙে চুরমার ও সম্পদ লুটের অভিযোগও তোলেন শফিকুর রহমান।

এ ঘটনায় জনপ্রতিনিধিদের কেউ কেউ আড়াল থেকে নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, জনগণের চোখে ধুলো দিতে একজন এমপিকে পদত্যাগ করানো হয়েছে, কিন্তু তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়নি এবং গ্রেপ্তার করে আইনের আওতায়ও আনা হয়নি।

জনগণকে বোকা ভাবা উচিত নয় এবং কোনো ঘটনা আড়াল করা যাবে না বলেও সরকারকে সতর্ক করেন তিনি।

ডেঙ্গুতে মৃত্যুর জন্য সরকারকে দায়ী:

ডেঙ্গুতে গত নয় মাসে ২৬২ জনের মৃত্যুর জন্য সরকারকে দায়ী করেন জামায়াত আমির।

তাঁর অভিযোগ, হামে মৃত্যুর ঘটনায় সরকার আগের সরকারকে দায়ী করেছিল।

কিন্তু বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

শফিকুর রহমান বলেন, এখনো হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে। সরকারের উচিত নিজেদের ব্যর্থতা স্বীকার করা।

বিশ্বে ডেঙ্গুর টিকা রয়েছে দাবি করে তিনি বলেন, সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।

সরকারি উদ্যোগে টিকা আনার ব্যবস্থা না থাকলে বেসরকারিভাবে টিকা আমদানির সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।

দুর্যোগের সময় জামায়াত বসে থাকে না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, দলটি ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহ ঘোষণা করেছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী সেলিমউদ্দিন এবং দক্ষিণে আবু সাদিক কায়েমের নেতৃত্বে এ কার্যক্রম চালানোর কথা জানান তিনি।

একই সঙ্গে গ্রাম পর্যায়েও জামায়াতের কর্মীরা মানুষের কাছে পৌঁছাবেন বলে উল্লেখ করেন।

‘সরকার চরম ব্যর্থ’ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম ব্যর্থ হয়েছে।

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জায়গা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার পরিস্থিতি সামাল দিতে পারছে না।

তাই দেশের নাগরিক হিসেবে জামায়াতের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবিলায় দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় এমপি সাইফুল আলম খান মিলন অভিযোগ করে বলেন, বিএনপি চাঁদাবাজ ও দখলবাজ দলে পরিণত হয়েছে।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)