Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● রোগীর মৃত্যু ঘিরে মতিঝিল ইসলামী হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত- ২০ ● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নির্বাচন হালচাল পটুয়াখালী -৩

গন অধিকার পরিষদের নুরুল হক নুর বেসরকারিভাবে বিজয়ী

নিজস্ব প্রতিবেদক পটুয়াখালী

প্রকাশ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি,২০২৬, ১২:০৭ এ এম
গন অধিকার পরিষদের  নুরুল হক নুর বেসরকারিভাবে বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বেসরকারিভাবে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর।

বৃহস্পতিবার রাতে প্রাপ্ত সকল কেন্দ্রের সমন্বিত ফলাফল শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাকে বিজয়ী ঘোষণা করেন। নুরুল হক নুর তার নির্বাচনী প্রতীক ‍‍`ট্রাক‍‍` নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয়ী হয়েছেন।

দীর্ঘ দেড় যুগ পর অনুষ্ঠিত এই নির্বাচনে পটুয়াখালী-৩ আসনটি ছিল দেশজুড়ে আলোচনার কেন্দ্রে।

সাবেক ডাকসু ভিপি নুরের নিজ এলাকায় এবারই প্রথম সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ এবং তার বিপরীতে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের শক্ত অবস্থান লড়াইকে চ্যালেঞ্জিং করে তুলেছিল।

তবে দিনের শুরু থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের, বিশেষ করে তরুণ প্রজন্মের সরব উপস্থিতি নুরের পাল্লাকে ভারী করে তোলে।

যদিও নির্বাচনের দিন দুপুরের দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু বিচ্ছিন্ন বিশৃঙ্খলা ও কেন্দ্র দখলের অভিযোগ পাওয়া যায়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)