Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী ● বিক্ষোভ, কঠোর অবস্হানের ঘোষণা দিলেন....মোফাজ্জল হোসেন ভূইয়া
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
র‍্যাব ৩ সদস্য জিম্মি

সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত।।কয়েকজন আহত

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

প্রকাশ : সোমবার, ১৯ জানুয়ারি,২০২৬, ১১:৪৬ পিএম
সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত।।কয়েকজন আহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ঘেরা দুর্গম এলাকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক কর্মকর্তা। নিহত কর্মকর্তার নাম মোতালেব।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযানে যাওয়ার সময় এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব সূত্র জানায়, মোতালেব বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে প্রেষণে র‍্যাবে ডিএডি (ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এই হামলায় আরও কয়েকজন র‍্যাব সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি নিরাপত্তা বাহিনীর বরাতে জানা যায়, সন্ত্রাসীরা র‍্যাবের তিন সদস্যকে জিম্মি করে রেখেছে।

তাদের উদ্ধারে ঘটনাস্থলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. সিরাজুল ইসলাম বলেন, র‍্যাব সদস্যরা ওই এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীরা গুলি চালায়।

এতে কয়েকজন আহত হন এবং তাদের একজন নিহত হয়েছেন।

হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)