Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও দুই নতুন মুখ রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন চট্টগ্রাম মনসা পূজায় বর্জ্য অপসারণে আজগর আলীর মানবিক উদ্যোগ ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে ডিএসসিসি প্রশাসকের তাৎক্ষণিক অ্যাকশন, ট্রেড লাইসেন্সে অনিয়মের অভিযোগে সুপারভাইজারকে বরখাস্ত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে ঢাকায় সংবাদ সম্মেলন ইমার্জিং টোব্যাকো প্রডাক্ট ও নিকোটিন পাউচ নিষিদ্ধ ও বাজার থেকে অপসারণে হাইকোর্টের রুল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
পিরোজপুর মঠবাড়িয়ায়

ভিজিএফ চাল বিতরণে জনপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগে জেলেদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক পিরোজপুর

প্রকাশ : শুক্রবার, ১৩ মার্চ,২০২৬, ১১:৪৩ এ এম
ভিজিএফ চাল বিতরণে জনপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগে জেলেদের বিক্ষোভ

পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলে পরিবারের জন্য বরাদ্দ ভিজিএফ চাল বিতরণ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

চাল নিতে আসা জেলেদের কাছ থেকে মাথাপিছু ১০০ টাকা নেওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন তারা এবং বিক্ষোভ করেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা বিআরডিবি কর্মকর্তা এবং আমড়া গাছিয়া ইউনিয়নের প্রশাসক মো. তরিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

তবে চাল বিতরণের আগে জেলেদের কাছ থেকে মাথাপিছু ১০০ টাকা নেওয়ার অভিযোগ উঠলে সেখানে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।

জানা গেছে, ২০২৫–২৬ অর্থবছরে নদীতে জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলে পরিবারগুলোর জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আমড়া গাছিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৬৬০ জন জেলেকে ৮০ কেজি করে চাল দেওয়ার কথা রয়েছে।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে এই সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়।

পরে স্থানীয় যুবদলের সাবেক সদস্য সচিব তাহসিন জামান রুমেল ঘটনাস্থলে এসে জেলেদের কাছ থেকে টাকা আদায়ের প্রতিবাদ জানান।

এরপর পরিস্থিতি শান্ত হয় এবং কোনো টাকা আদায় ছাড়াই জেলেদের মধ্যে চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

স্থানীয় উপকারভোগী জেলে শহীদ হাওলাদার অভিযোগ করেন, চাল নিতে গিয়ে জানতে পারেন প্রত্যেক জেলেকে ১০০ টাকা করে দিতে হবে।

একই অভিযোগ করেন জেলে গফফর হোসেন। তিনি বলেন, টাকা না দিলে ৮০ কেজির পরিবর্তে ৭০ কেজি চাল দেওয়া হবে বলে জানানো হয়েছিল।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা পার্থ প্রতিম হাওলাদার বলেন, বিগত দিনে ইউপি চেয়ারম্যান ও তার পরিষদের মাধ্যে চাল বিতরণ করা হয়েছে।

এ বছর নতুন প্রশাসকের মাধ্যেমে চাল বিতরণ করা হচ্ছে। সরকারি নীতিমালা অনুযায়ী সুষ্ঠুভাবে জেলেদের ৮০ কেজি করে চাল বুঝিয়ে দেওয়া হবে।

অন্যদিকে উপজেলা বিআরডিবি কর্মকর্তা ও আমড়াগাছিয়া ইউনিয়নের প্রশাসক মো. তরিকুল ইসলাম বলেন, আমরা পরিবহন খরচ বাবদ ১০০ টাকা করে নির্ধারণ করেছিলাম।

পরবর্তীতে জেলার প্রতিবাদ জানান। সরকারি নীতিমালা অনুযায়ী বিতরণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)