ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নিয়ন্ত্রনহীন আইনশৃঙ্খলা,অকার্যকর স্বরাষ্ট্র মন্ত্রণালয়...জামায়েত ইসলাম আমির ● গোপনে নিজের গার্মেন্টসে আসেন শামীম ওসমানের ভাই, গ্রেফতারে ডিবির অভিযান ● নারায়ণগঞ্জ বন্দরে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগ, অভিযুক্তদের ধরতে ২৪ ঘন্টার আল্টিমেটাম ● দায়িত্ব ছাড়ার আগে আরও একটি দেশে অভিযান চালানোর ইচ্ছা....ট্রাম্পের ● হাদি হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার দাবি ইনকিলাব মঞ্চের ● গাজা, ইয়াবা,ও সাজাপ্রাপ্ত, পরয়োনাভূক্ত আসামি সহ ৩৬ জন গ্ৰেফতার ● বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, প্রথম দিনের কার্যক্রম ● ভুল পথে চলার কারণেই আওয়ামী লীগকে পালাতে হয়েছে...আবদুস সালাম ● কায়েমপুর কাঁচা বাজারে চাঁদাবাজির অভিযোগ,ব্যবসায়ীদের পাশে এনসিপি নেতা রাকিব ● শেখ হাসিনাকে পাঠানোর জন্য বাংলাদেশের সামরিক বিমান চায় ভারত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নিয়ন্ত্রনহীন আইনশৃঙ্খলা,অকার্যকর স্বরাষ্ট্র মন্ত্রণালয়...জামায়েত ইসলাম আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ১২:০২ এ এম
নিয়ন্ত্রনহীন আইনশৃঙ্খলা,অকার্যকর স্বরাষ্ট্র মন্ত্রণালয়...জামায়েত ইসলাম আমির

দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন জামায়াত আমির। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্ট জবাব দাবি করেন তিনি।

দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নাশকতার ঘটনাগুলো তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, ‘গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চলছে।

বিষয়গুলো আমরা গভীর উদ্বেগ ও বেদনার সঙ্গে দেখছি। মাঠে মাঠে, এমনকি আর্মি গল্ফ ক্লাবেও ককটেল বিস্ফোরণ ঘটছে।

এসবির সদর দপ্তরের সামনে বিস্ফোরণ হচ্ছে, থানার ফটকেও হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিন এ ধরনের ঘটনা ঘটেছে।

আজ সেখানে দুজন আহত হয়েছেন।’ সীমান্ত ও পার্বত্য এলাকার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘সম্প্রতি সীমান্ত ও পার্বত্য এলাকায় সন্ত্রাসীদের দমনে অভিযান চালাতে গিয়ে আমাদের একজন তরুণ সেনাসদস্য প্রাণ হারিয়েছেন।

কয়েক দিন আগেই সাজেক ভ্যালিকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে দেখেছি।’

এ ছাড়া গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা এবং বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন হামলার ঘটনাও সংসদে নিজের বক্তব্যে উল্লেখ করেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘এতগুলো ঘটনা ঘটে যাওয়ার পর আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় কাকে গ্রেপ্তার করেছে, সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’

দেশে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের বিজিবি আছে, এসআরবি আছে, এপিবিএন আছে, নিয়মিত পুলিশ বাহিনী আছে, আনসার ব্যাটালিয়ন আছে।

অর্থাৎ দেশে আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন স্তরে ও পর্যায়ে একাধিক বাহিনী রয়েছে।’

এরপর ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে, তার দায় সরকার এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে এড়াবে?

এ দায় এড়ানোর কোনো সুযোগ নেই। পুরো দায় তাদেরই নিতে হবে।’ তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা এই মন্ত্রণালয় কার্যত অকার্যকর। তাদের কোনো কার্যকর ভূমিকা আমাদের চোখে পড়ছে না।’

দেশে ফ্যাসিবাদের পুনরাবৃত্তির আশঙ্কা নিয়েও কঠোর সতর্কবার্তা দেন জামায়াত আমির। তিনি বলেন, ‘আমাদের সন্তানদের রক্ত এখনো টাটকা, সেই রক্ত আমাদের চোখের সামনেই রয়েছে।

এই রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদকে মাথাচাড়া দেওয়ার সুযোগ দেওয়া যাবে না।’

সরকারের উপদেষ্টাদের পরস্পরবিরোধী বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সরকারের কোনো উপদেষ্টা একবার বলছেন, ‘হ্যাঁ, আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব।’ আবার দুই দিন পর একই ব্যক্তি বলছেন, ‘না, এটা অসম্ভব।’

এ ধরনের পরস্পরবিরোধী বক্তব্যের মাধ্যমে জাতির কাছে কী বার্তা পৌঁছাচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকাণ্ড নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান।

তিনি অভিযোগ করেন, বিরোধী দলের সদস্যদের হয়রানি করতে গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় রয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এইমাত্র একজন সংসদ সদস্য জানিয়েছেন, কোনো একটি গোয়েন্দা দপ্তর থেকে তাঁকে ফোন করে বলা হয়েছে, আপনি জামায়াত ছেড়ে দিন।’

এ ধরনের ঘটনাকে ধৃষ্টতা আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমরা কি আবার সেই অন্ধকার যুগে ফিরে যাচ্ছি?

সাড়ে ১৫ বছরের সেই অন্ধকার সময়ে? আমরা আর সেই সময় ফিরে আসুক, তা দেখতে চাই না।’

বক্তব্যের শেষ পর্যায়ে সরকারকে সহযোগিতার আশ্বাস দেন বিরোধী দলের এই নেতা।

তিনি বলেন, ‘আমরা চাই, সরকার তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে পরিস্থিতি মোকাবিলা করুক।

সরকারকে সেই ভূমিকা পালন করতে দেখতে চাই।

এ ক্ষেত্রে বিরোধী দল হিসেবে আমাদের কোনো সহযোগিতা প্রয়োজন হলে, আমরা অত্যন্ত আন্তরিকতা ও সক্রিয়তার সঙ্গে তা বিবেচনা করে দেখব।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)