ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নিয়ন্ত্রনহীন আইনশৃঙ্খলা,অকার্যকর স্বরাষ্ট্র মন্ত্রণালয়...জামায়েত ইসলাম আমির ● গোপনে নিজের গার্মেন্টসে আসেন শামীম ওসমানের ভাই, গ্রেফতারে ডিবির অভিযান ● নারায়ণগঞ্জ বন্দরে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগ, অভিযুক্তদের ধরতে ২৪ ঘন্টার আল্টিমেটাম ● দায়িত্ব ছাড়ার আগে আরও একটি দেশে অভিযান চালানোর ইচ্ছা....ট্রাম্পের ● হাদি হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার দাবি ইনকিলাব মঞ্চের ● গাজা, ইয়াবা,ও সাজাপ্রাপ্ত, পরয়োনাভূক্ত আসামি সহ ৩৬ জন গ্ৰেফতার ● বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, প্রথম দিনের কার্যক্রম ● ভুল পথে চলার কারণেই আওয়ামী লীগকে পালাতে হয়েছে...আবদুস সালাম ● কায়েমপুর কাঁচা বাজারে চাঁদাবাজির অভিযোগ,ব্যবসায়ীদের পাশে এনসিপি নেতা রাকিব ● শেখ হাসিনাকে পাঠানোর জন্য বাংলাদেশের সামরিক বিমান চায় ভারত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শেখ হাসিনাকে পাঠানোর জন্য বাংলাদেশের সামরিক বিমান চায় ভারত

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৪:২০ পিএম
শেখ হাসিনাকে পাঠানোর জন্য বাংলাদেশের সামরিক বিমান চায় ভারত

শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে নিতে ঢাকাকে একটি সামরিক বিমান পাঠানোর প্রস্তাব দিতে চায় নয়াদিল্লি।

একই সঙ্গে ভারত চায়, বাংলাদেশ সরকার নিশ্চয়তা দিক যে দেশে ফেরার পর শেখ হাসিনা তাঁর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন এবং ২০২৪ সালের জুলাইয়ে হত্যাকাণ্ডের অভিযোগে তাঁর বিরুদ্ধে নতুন করে বিচার হবে।

ভারতীয় সরকারি ও সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ব্যবস্থা করতে ভারত দুটি প্রধান শর্ত সামনে এনেছে। প্রথম শর্ত হলো, তাঁকে দেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে।

এ ক্ষেত্রে সামরিক বিমান ব্যবহার করাকেই বেশি গুরুত্ব দিচ্ছে ভারত। কারণ, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে যাওয়ার সময় শেখ হাসিনা বাংলাদেশের একটি সামরিক বিমানে চড়েই দিল্লি পৌঁছেছিলেন।

দ্বিতীয় শর্ত হলো, বাংলাদেশকে নিশ্চয়তা দিতে হবে যে শেখ হাসিনা তাঁর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন।

পাশাপাশি ২০২৪ সালের জুলাইয়ে হত্যাকাণ্ডের অভিযোগে তাঁর বিরুদ্ধে নতুন করে বিচারপ্রক্রিয়া শুরু করতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ভারতে অবস্থান এখন ভারত সরকারের জন্য ক্রমেই অস্বস্তির কারণ হয়ে উঠছে।

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে চাপের মুখে পড়ছে নয়াদিল্লি।

বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনায় বাংলাদেশের আদালতে দণ্ডিত একজন সাবেক নেতাকে ভারতে আশ্রয় দিয়ে যাওয়ায় আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে দেশটি।

২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার দুই বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, সংবেদনশীল এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছে ভারত। প্রতিবেদন অনুযায়ী, শুরুতে ভারত চেয়েছিল শেখ হাসিনা অন্য কোনো দেশে চলে যান।

এ লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার যোগাযোগও করেছিল নয়াদিল্লি।

কিন্তু নানা কারণে সেই উদ্যোগ সফল হয়নি। এ অবস্থায় ভারতীয় নীতিনির্ধারকেরা মনে করছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে দেশটির বিচারপ্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়াই এখন সবচেয়ে বাস্তবসম্মত সমাধান।

নয়াদিল্লি আরও মনে করে, বাংলাদেশের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগের রাজনৈতিকভাবে আবার ঘুরে দাঁড়ানো শেখ হাসিনার দেশে ফেরা ছাড়া কঠিন হবে।

দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বাংলাদেশের রাজনীতিতে তাদের পুনরায় সক্রিয় হওয়ার বিষয়টি ভারতের কাছে গুরুত্বপূর্ণ।

বিবিসি বাংলা জানিয়েছে, ভারতে আশ্রয় পাওয়া বিদেশি নাগরিকদের সঙ্গে নিয়মিতভাবে বিভিন্ন বিষয়ে ব্রিফিং করে দেশটির কর্তৃপক্ষ। এসব ব্রিফিংয়ে শেখ হাসিনাকেও নয়াদিল্লির অবস্থান সম্পর্কে জানানো হয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পরই শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা ঘোষণা করেন।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, ২০২৬ সালের ডিসেম্বরে তিনি দেশে ফিরতে চান।

এখনো তিনি সেই অবস্থানে রয়েছেন। তবে ফেরার নির্দিষ্ট কোনো তারিখ জানাননি।

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের দুই শর্ত:

নয়াদিল্লির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ব্যবস্থা করতে ভারতের দুটি প্রধান শর্ত রয়েছে।

প্রথম শর্তটি হলো, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়ার পুরো দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বিমানে করেই ভারতে এসেছিলেন।

এখন তাঁকে দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়াতেও বাংলাদেশের সামরিক বাহিনীকে দায়িত্ব দিতে চায় ভারত। এ কাজ দুইভাবে করা যেতে পারে।

আকাশপথে অথবা স্থলসীমান্ত দিয়ে তাঁকে বাংলাদেশে নেওয়া সম্ভব। বাংলাদেশ চাইলে দিল্লিতে একটি সামরিক বিমান পাঠিয়ে তাঁকে ফিরিয়ে নিতে পারে।

অথবা দুই দেশের মধ্যে সমঝোতার ভিত্তিতে নির্ধারিত কোনো সীমান্ত এলাকায় বাংলাদেশের সেনাসদস্যরা তাঁকে গ্রহণ করতে পারেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুই ব্যবস্থার যেকোনোটি কার্যকর করতে প্রয়োজনীয় পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক সহযোগিতা দিতে প্রস্তুত ভারত।

দ্বিতীয় শর্তটি বিচারপ্রক্রিয়া নিয়ে:

ভারত চায়, বাংলাদেশ সরকার নিশ্চয়তা দিক যে শেখ হাসিনা তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন।

একই সঙ্গে ২০২৪ সালের জুলাইয়ে হত্যাকাণ্ডের অভিযোগে তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া নতুন করে শুরু হবে।

তবে বাংলাদেশের স্বাধীন বিচারব্যবস্থায় ভারত হস্তক্ষেপ করছে—এমন কোনো ধারণা তৈরি হোক, তা চায় না নয়াদিল্লি।

বিবিসি বাংলাকে দেওয়া বক্তব্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আমরা কখনোই জেনেশুনে তাঁকে ফাঁসির মুখে ঠেলে দিতে পারি না।

বরং আমরা চাই, তিনি যেন নতুন করে একটি নিরপেক্ষ ও ন্যায়সংগত বিচার পাওয়ার সুযোগ পান।’

ওই কর্মকর্তা আরও বলেন, ভারত চাইবে, পুরো বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারির মধ্যে পরিচালিত হোক।

বিবিসি বাংলা জানিয়েছে, এই দুই শর্ত সামনে রেখে শেখ হাসিনাকে ফেরানোর উপযুক্ত পরিস্থিতি তৈরি করতে গত কয়েক মাস ধরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে।

২০২৪ সালের ডিসেম্বর মাসে কূটনৈতিক চিঠির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিক আবেদন জানায় বাংলাদেশ। কূটনৈতিক ভাষায় এ ধরনের চিঠিকে ‘নোট ভারবাল’ বলা হয়।

এরপরও একাধিকবার তাগাদা দিয়েছে ঢাকা। তবে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত বাংলাদেশের এই আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান—কোনোটিই করা হয়নি বলে জানিয়েছে বিবিসি বাংলা।

এ বিষয়ে জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার বলেছে, বিষয়টি আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত এবং আইন অনুযায়ীই এর সমাধান করা হবে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ভারতের পর্যবেক্ষকেরা মনে করছেন, বাংলাদেশের পাঠানো বিমানে একজন বন্দি হিসেবে শেখ হাসিনাকে তুলে দিতে চায় না নয়াদিল্লি।

শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু ও মিত্র। তাঁকে এভাবে বাংলাদেশের হাতে তুলে দিলে প্রতিবেশী দেশগুলোর অন্য রাজনৈতিক মিত্রদের কাছেও নেতিবাচক বার্তা যেতে পারে বলে মনে করছে ভারত।

বিশেষ করে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের রাজনৈতিক নেতাদের সঙ্গে ভারতের সম্পর্কের ওপর এর কী প্রভাব পড়তে পারে, তা নিয়ে দেশটির নীতিনির্ধারকদের উদ্বেগ রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা যখন ভারতে পৌঁছান, তখনো তিনি কোনো আদালতে দণ্ডিত হননি।

তিনি ছিলেন প্রতিবেশী একটি দেশের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। ভারতের দৃষ্টিতে শেখ হাসিনার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

এদিকে ভারত-বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতে থাকা কিছু আইনি বিধান ও ফাঁকফোকর কাজে লাগিয়ে বাংলাদেশের আবেদন নিয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া দীর্ঘায়িত করার সুযোগ রয়েছে নয়াদিল্লির হাতে।

বিবিসি বাংলা জানিয়েছে, এসব বিষয়ও ভারতের অবস্থানকে প্রভাবিত করছে।

শেখ হাসিনার প্রত্যাবর্তনে দুই দেশের সেনাবাহিনীর ভূমিকা:

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ব্যবস্থা করতে দুই দেশের সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছে বিবিসি বাংলা।

প্রতিবেদনে বাংলাদেশের তৎকালীন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর অক্টোবরের প্রথম সপ্তাহে কোনো ঘোষণা ছাড়াই দিল্লি সফরের বিষয়টি তুলে ধরা হয়েছে।

ওই সফরে তিনি শুধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেই নয়, দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও বৈঠক করেছিলেন বলে জানা গেছে।

ভারতের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, বিশেষ কোনো পরিস্থিতি তৈরি না হলে সাধারণত বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের আলাদা করে বৈঠকের প্রয়োজন পড়ে না।

বিবিসির ওই সূত্রের ধারণা, শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় সেনাবাহিনীকে সক্রিয়ভাবে যুক্ত করার বিষয়টি নিয়েই ওই আলোচনা হয়ে থাকতে পারে।

গত দুই থেকে আড়াই বছরে ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কে নানা উত্থান-পতন ঘটলেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে এবং তাঁর পূর্বসূরি এর আগে প্রকাশ্যে জানিয়েছিলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের আগেও তাঁরা বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।

এমনকি প্রতি সপ্তাহে তাঁদের মধ্যে কথা হতো। বিবিসি বাংলা জানিয়েছে, শেখ হাসিনাকে ফেরানোর কাজে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে আগে থেকেই চালু থাকা এসব যোগাযোগকে কাজে লাগাতে চায় ভারত।

ভারতের একজন সামরিক কর্মকর্তাও বিবিসিকে বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার পর তাঁর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও নিশ্চয়তা চাইবে নয়াদিল্লি।

ওই কর্মকর্তার ভাষায়, ‘শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর জীবন ও নিরাপত্তা যেন কোনো ঝুঁকির মুখে না পড়ে, সেটিও নিশ্চিত করতে চাইবে ভারত।’

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা দেশে ফেরার পর তাঁর নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে বলবে ভারত।

বাংলাদেশের সরকারের ভুমিকা সন্দেহজনক ভাবছে ভারত:

শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ একাধিকবার আনুষ্ঠানিক আবেদন জানালেও ভারতের কর্মকর্তাদের মধ্যে সন্দেহ রয়েছে, ঢাকার বর্তমান সরকার আসলে তাঁকে দেশে ফেরাতে কতটা আগ্রহী।

ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে বাংলাদেশের প্রকাশ্য দাবি দেশটির সরকারের প্রকৃত রাজনৈতিক হিসাব-নিকাশের সঙ্গে নাও মিলতে পারে বলে মনে করছে নয়াদিল্লি।

ভারতীয় কর্মকর্তাদের ধারণা, বাংলাদেশ সরকার এরই মধ্যে বেশ কয়েকটি সংকটের মুখে রয়েছে।

এর মধ্যে জ্বালানি খাতের সংকট এবং পোশাকশ্রমিকদের বিক্ষোভ অন্যতম। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা দেশে ফিরলে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আরও বেড়ে যেতে পারে বলে মনে করছেন তাঁরা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে দেশে ফেরানোর আগে বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হবে। ফলে দ্রুত এই জটিলতার সমাধান হওয়ার সম্ভাবনা কম।

এ কারণে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও সংশয় রয়েছে ভারতীয় পর্যবেক্ষকদের মধ্যে।

তাঁদের মতে, পরিস্থিতিতে বড় ধরনের কোনো পরিবর্তন না এলে নির্ধারিত সময়ে তাঁর দেশে ফেরা কঠিন হতে পারে।

বিবিসি বাংলা জানিয়েছে, ভারতও জানে, নিজেদের চাওয়া শর্ত অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ব্যবস্থা করা সহজ হবে না।

তারপরও ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার প্রকাশ্য ঘোষণায় সম্মতি দিয়েছিল ভারতীয় কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়েছে, শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরতে না পারলেও এ ঘোষণা থেকে কূটনৈতিক সুবিধা পাওয়ার সম্ভাবনা দেখছে ভারত।

এ বিষয়ে নয়াদিল্লির সাউথ ব্লকের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, ‘অন্তত তখন আমরা বলতে পারব, শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চেয়েছিলেন। কিন্তু বাংলাদেশ নানা অজুহাত দেখিয়ে তাঁকে ফিরতে দেয়নি।’

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় বাংলাদেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যেও নতুন করে উৎসাহ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারত চায়, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ আবারও জায়গা করে নিক। এ কারণে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে সম্ভাব্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে নয়াদিল্লি।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেখ হাসিনা কোথায় থাকবেন, তা এখনো নিশ্চিত নয়।

তবে ওই সময়েও তিনি ভারতে অবস্থান করলে তাঁকে দেশটিতে আশ্রয় দিয়ে যাওয়ার পক্ষে নতুন একটি যুক্তি পাবে নয়াদিল্লি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)