ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ● অর্থনীতি চাপে থাকলেও সঠিক পথেই রয়েছে...অর্থমন্ত্রী ● কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ● তুরস্ক ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ● সিপাহি-জনতার বিপ্লব থেকে গণঅভ্যুত্থান:জিয়া পরিবারের নেতৃত্বের ধারাবাহিকতা ● তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন....প্রধানমন্ত্রী ● শহীদ নূর হোসেন দিবস আজ ● সৌরবিদ্যুৎ স্থাপন করলে মার্কেট বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকবে না....চিটাগাং চেম্বার সভাপতি ● ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে....প্রধানমন্ত্রী ● জালিয়াতি ও শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল...স্বরাষ্ট্রমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
তুরস্ক আন্তালিয়ায় কপ-৩১

জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ১১:১২ পিএম
জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের (কপ-৩১) উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের এই মিলনমেলায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক আলোচনা হয়।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে আয়োজকদের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা একত্রিত হন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানও বিশ্বনেতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়কারীদের মধ্যে ছিলেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ।

এ ছাড়া ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

কপ-৩১ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৈশ্বিক উদ্যোগ গ্রহণ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবারের সম্মেলনের আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সফরে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)