ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার পিকআপ নিয়ে গেছে চোরে ● বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ● নারায়ণগঞ্জ ফতুল্লায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা ● নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ● প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে....প্রধানমন্ত্রী ● মাদকের নোংরা টাকায় হাত না দিতে রাজশাহী রেঞ্জের ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি....ডিআইজি ● ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন,সুরমায় নতুন সেতু ও ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন ● একনেকে ১১টি সেতু ও ৪২৩.১ কোটি টাকার অবকাঠামো প্রকল্প অনুমোদন....শ্রম মন্ত্রী ● সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ● আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
চট্টগ্রাম হালিশহর থানা ছোট পুলের এলাকায়

ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার পিকআপ নিয়ে গেছে চোরে

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ১০:১০ পিএম
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ১০:২২ পিএম
ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার পিকআপ নিয়ে গেছে চোরে

চট্টগ্রাম নগরীর হালিশহরে দিনে-দুপুরে পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে।

পুলিশ সদস্যরা গাড়ি রেখে পাশের রেস্টুরেন্টে ভাত খেতে গেলে এ সুযোগে পিকআপটি নিয়ে পালিয়ে যায় এক চোর।

খাবার খেয়ে ফিরে এসে গাড়ি না পেয়ে হতবাক হয়ে যান পুলিশ সদস্যরা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানার কয়েকজন পুলিশ সদস্য একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহলে বের হন।

এক পর্যায়ে তারা জেলা পুলিশ লাইনের সামনে সড়কে গাড়িটি রেখে পাশের একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান।

এই সুযোগে এক ব্যক্তি পিকআপ ভ্যানে উঠে দ্রুত সেটি নিয়ে পালিয়ে যান।

নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহল টিমের সদস্যরা বের হয়েছিলেন।

সম্ভবত দলে তিনজন পুলিশ সদস্য ছিলেন। তারা গাড়িটি পুলিশ লাইনের সামনে রেখে পাশের রেস্টুরেন্টে ভাত খেতে গিয়েছিলেন।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি পিকআপে উঠে দ্রুত সেটি নিয়ে পালিয়ে গেছেন। চোরকে গ্রেপ্তার ও গাড়িটি উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

এদিকে, প্রকাশ্য দিবালোকে পুলিশ সদস্যদের ব্যবহৃত গাড়ি চুরির ঘটনায় নগর পুলিশের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চুরি যাওয়া পিকআপ ভ্যান উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

ঘটনার বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, তদন্ত করে ঘটনার বিস্তারিত জানানো হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)