ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার পিকআপ নিয়ে গেছে চোরে ● বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ● নারায়ণগঞ্জ ফতুল্লায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা ● নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ● প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে....প্রধানমন্ত্রী ● মাদকের নোংরা টাকায় হাত না দিতে রাজশাহী রেঞ্জের ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি....ডিআইজি ● ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন,সুরমায় নতুন সেতু ও ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন ● একনেকে ১১টি সেতু ও ৪২৩.১ কোটি টাকার অবকাঠামো প্রকল্প অনুমোদন....শ্রম মন্ত্রী ● সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ● আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৬:১৮ পিএম
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার ১৮ নভেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ।

তিনি জানান, ২০২৬ সাল থেকে এইচএসসি পরীক্ষায় দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে সরকার।

তবে পুনঃপরীক্ষার ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করায় শিক্ষার্থীদের একটি অংশ ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ বলেন, পুনঃপরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর।

অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছে।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সভা করে সব বিশ্ববিদ্যালয়কে ০১ জানুয়ারি ২৭ থেকে ভর্তি কার্যক্রম শুরু করার অনুরোধ জানিয়েছে।

তিনি আরও বলেন, “পরীক্ষা যদি আগেই নেওয়া হয়, তাহলে কয়েক দিনের ব্যবধানে প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে।”

আদালতের নির্দেশনায় বলা হয়েছে, যেসব বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তারা এ সময়ের মধ্যে ভর্তি-সংক্রান্ত আবেদন কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

তবে ৩১ ডিসেম্বরের আগে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। সূত্র: বিবিসি বাংলা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)