ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা ● পল্টনে সিপিবির কার্যালয়ে হামলা,জামায়াত,বিএনপি'র বিরুদ্ধে অভিযোগ ● বনশ্রীতে ৪ ফ্ল্যাট কিনে সর্বস্বান্ত অবসরপ্রাপ্ত ব্যক্তি, ডেভেলপারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ● আমার দেশ’ পত্রিকার প্রেসে বোমা নিক্ষেপ,বিএফইউজে ও ডিইউজে'র নিন্দা ● নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর মৃত্যুতে ৭ জনের বিরুদ্ধে মামলা,স্বামী আটক ● পরিবহনে পরিমানে কম দেখিয়ে প্রতি মাসে প্রায় ২ থেকে আড়াই কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ ● সোনারগাঁও এশিয়ান হাইওয়েতে ডাকাতের কবলে’...রফিকুল ইসলাম মাদানী ● তেহরানে ইরান-সৌদিসহ মক্কা চুক্তিভুক্ত দেশগুলোর মধ্যে বৈঠক ● জাইকার প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন....প্রধানমন্ত্রী ● আলোচনার কথা বলেও শর্ত চাপাচ্ছে যুক্তরাষ্ট্র,...অভিযোগ ইরানের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ১০:০৩ এ এম
দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা

দেশের সব মাদরাসায় নিয়মিত খেলাধুলার অনুশীলন ও প্রতিযোগিতার আয়োজনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। ‘

নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় নির্ধারিত ১০টি খেলার পাশাপাশি আর্চারি, শ্যুটিং ও হকির অনুশীলন এবং প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি গ্রহণ করেছে।

এ কর্মসূচির আওতায় ১০টি ইভেন্ট হলো- ফুটবল, টি-টেন ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার, মার্শাল আর্ট, ভলিবল ও টেবিল টেনিস।

এসব খেলার পাশাপাশি মাদরাসাগুলোতে আর্চারি, শ্যুটিং ও হকির নিয়মিত অনুশীলন এবং প্রতিযোগিতার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদকাসক্তি ও অতিরিক্ত ডিজিটাল আসক্তি মোকাবিলা, শিশু-কিশোরদের সুস্থ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তোলা এবং খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ কর্মসূচির আওতায় নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়দের সরকারি ক্রীড়া বৃত্তি এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে উন্নত প্রশিক্ষণের সুযোগ রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)