ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জে মাহফিলে যোগ দেয়ার ঘোষণায় বাধার মুখে আমির হামজার ● তিন শিল্পাঞ্চলে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ....বিজিএমইএ ● রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনায় জড়িতদের শাস্তি দাবি ইউট্যাবের ● আগামী ১০ ডিসেম্বর সীমান্তে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে আওয়ামীল লীগ ● যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, সামরিক সহায়তা বন্ধের হুঁশিয়ারি....ডোনাল ট্রাম্পের ● অবশেষে ভোলার গ্যাস পরিবহনে পাইপলাইন নির্মাণের সিদ্ধান্ত পেট্রোবাংলার ● গত ১৭ বছরে পাকিস্তানের চেয়ে অর্থনীতির বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ....তথ্যমন্ত্রী ● হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকার দাবি....ইরানের ● ঢাবির গৌরবোজ্জ্বল ইতিহাস,ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান.....সংস্কৃতিমন্ত্রীর ● যশোর সীমান্তে নিরাপত্তা জোরদার, বিজিবির ৩০টি অতিরিক্ত চেকপোস্ট স্থাপন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আগামী ১০ ডিসেম্বর সীমান্তে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে আওয়ামীল লীগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৪:৪৬ পিএম
আগামী ১০ ডিসেম্বর সীমান্তে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে আওয়ামীল লীগ

ডিসেম্বরকে সামনে রেখে নতুন রাজনৈতিক পরিকল্পনা নিয়ে কাজ করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা।

দলটির নেতাদের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে এবং সীমান্তে নেতাকর্মীদের জড়ো করার প্রস্তুতি চলছে বলে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা অনিশ্চিত ধরে নিয়ে ভারতে অবস্থানরত দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা সীমান্তবর্তী একটি জেলায় বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো করার পরিকল্পনা করছেন।

এর মাধ্যমে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্য রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে বিবেচনায় রাখা হয়েছে।

ওই দিন কর্মসূচি আয়োজন করা সম্ভব না হলে বিকল্প হিসেবে ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে বেছে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

যশোর-ঝিনাইদহ ও সিলেট সীমান্তের ওপারে নেতা-কর্মীদের জড়ো করার বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে কাজ চলছে।

তবে কোন সীমান্তবর্তী জেলায় সবচেয়ে বেশি মানুষের সমাগম ঘটানো সম্ভব, তা নিয়ে হিসাব-নিকাশ করছেন দলটির নেতারা।

এ বিষয়ে এখনো তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। সূত্র: বিবিসি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)