ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকার দাবি....ইরানের ● ঢাবির গৌরবোজ্জ্বল ইতিহাস,ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান.....সংস্কৃতিমন্ত্রীর ● যশোর সীমান্তে নিরাপত্তা জোরদার, বিজিবির ৩০টি অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ● গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম ● সিদ্ধিরগঞ্জে গাড়ি চালককে হত্যার আধা ঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন,‘আমি মেরেছি ● সোনারগাঁও প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ● ছিন্নভিন্ন সৌদি রাষ্ট্র,ধ্বংসের দ্বারপ্রান্তে....ডোনাল ট্রাম্প ● ছিন্নভিন্ন সৌদি রাষ্ট্র,ধ্বংসের দ্বারপ্রান্তে....ডোনাল ট্রাম্প ● কক্সবাজার নাফ নদীতে ভাসমান ৪ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার,বাজারমূল্য ২০ কোটি টাকা ● রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাংগীর আলম
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর সীমান্তে নিরাপত্তা জোরদার, বিজিবির ৩০টি অতিরিক্ত চেকপোস্ট স্থাপন

নিজস্ব প্রতিবেদক যশোর

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ১১:৩৮ পিএম
যশোর সীমান্তে নিরাপত্তা জোরদার, বিজিবির ৩০টি অতিরিক্ত চেকপোস্ট স্থাপন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ লক্ষ্যে নাইটভিশন চশমা, ড্রোনসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে সীমান্তজুড়ে নিরাপত্তা শিল্ড গড়ে তোলা হয়েছে।

পাশাপাশি অতিরিক্ত ৩০টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

তিনি জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী, পলাতক ও ফেরারি আসামিরা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে তারা যশোর, সাতক্ষীরা ও মেহেরপুর সীমান্ত দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এ কারণে অবৈধ অনুপ্রবেশ ও দুষ্কৃতকারীদের অপতৎপরতা ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

এ বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বহুগুণ বাড়ানো হয়েছে।

ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে দিন-রাত বিশেষ টহল পরিচালনার পাশাপাশি রাতের নিরাপত্তা ও নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সার্চলাইট, নাইটভিশন গগলস, থার্মাল ড্রোন, সিসি ক্যামেরা, নাইটভিশন বাইনোকুলারসহ আধুনিক ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

একই সঙ্গে গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং অতিরিক্ত ৩০টি চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

সীমান্তের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মী এবং স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন বিজিবির এই অধিনায়ক।

তিনি বলেন, কেউ অবৈধ অনুপ্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে।

দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত এলাকায় যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় বিজিবি অধিনায়কের পাশাপাশি বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)