ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকার দাবি....ইরানের ● ঢাবির গৌরবোজ্জ্বল ইতিহাস,ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান.....সংস্কৃতিমন্ত্রীর ● যশোর সীমান্তে নিরাপত্তা জোরদার, বিজিবির ৩০টি অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ● গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম ● সিদ্ধিরগঞ্জে গাড়ি চালককে হত্যার আধা ঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন,‘আমি মেরেছি ● সোনারগাঁও প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ● ছিন্নভিন্ন সৌদি রাষ্ট্র,ধ্বংসের দ্বারপ্রান্তে....ডোনাল ট্রাম্প ● ছিন্নভিন্ন সৌদি রাষ্ট্র,ধ্বংসের দ্বারপ্রান্তে....ডোনাল ট্রাম্প ● কক্সবাজার নাফ নদীতে ভাসমান ৪ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার,বাজারমূল্য ২০ কোটি টাকা ● রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাংগীর আলম
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকার দাবি....ইরানের

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ১১:৫১ পিএম
হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকার দাবি....ইরানের

হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে জোরালো দাবি করেছে ইরান।

তেহরানের বক্তব্য, এই জলপথের নিয়ন্ত্রণ ধরে রাখতে এবং প্রণালি ব্যবহারকারী দেশ ও কোম্পানিগুলোকে নিজেদের সঙ্গে সমন্বয় করতে বাধ্য করতে সেখানে মাইন বা মারণাস্ত্র স্থাপনের বিষয়টিও তারা অস্বীকার করছে না।

ইরানের দাবি, হরমুজ প্রণালির দুই সংলগ্ন দেশ ইরান ও ওমানেরই কেবল এই জলপথ নিয়ন্ত্রণের একচ্ছত্র অধিকার রয়েছে।

তবে দেশটির এমন বিতর্কিত অবস্থান কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

মূলত এ বিষয়টি নিয়েই দুই দেশের মধ্যে চলমান সংঘাতের কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে। এর আগে হরমুজ প্রণালিতে একটি দুর্ঘটনা ঘটে।

ঘটনাটিকে ডিজেল চোরাচালানকারী একটি জাহাজের সঙ্গে সংশ্লিষ্ট বলে বর্ণনা করেছে ইরান।

দেশটির দাবি, জাহাজটি প্রণালিতে অন্য একটি ট্যাংকারে জ্বালানি স্থানান্তরের চেষ্টা করছিল।

এ সময় হঠাৎ আগুন ধরে গিয়ে জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। তেহরানের মতে, হরমুজ প্রণালিতে ইরানের আরোপ করা বিধিবিধান মেনে চলতে ট্যাংকারগুলোর মালিকপক্ষ এবং সংশ্লিষ্ট দেশগুলোর ব্যর্থতার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। সূত্র: আল-জাজিরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)