ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস,নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন ● সোনারগাঁও কাঁচপুরে যাত্রীবেশে দুর্বৃত্তদের আগুনে পুড়ল লোকাল বাস ● ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার পিকআপ নিয়ে গেছে চোরে ● বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ● নারায়ণগঞ্জ ফতুল্লায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা ● নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ● প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে....প্রধানমন্ত্রী ● মাদকের নোংরা টাকায় হাত না দিতে রাজশাহী রেঞ্জের ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি....ডিআইজি ● ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন,সুরমায় নতুন সেতু ও ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন ● একনেকে ১১টি সেতু ও ৪২৩.১ কোটি টাকার অবকাঠামো প্রকল্প অনুমোদন....শ্রম মন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

সোনারগাঁও কাঁচপুরে যাত্রীবেশে দুর্বৃত্তদের আগুনে পুড়ল লোকাল বাস

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ১১:৩৬ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ১১:৪১ এ এম
সোনারগাঁও কাঁচপুরে যাত্রীবেশে দুর্বৃত্তদের আগুনে পুড়ল লোকাল বাস

নারায়ণগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু এলাকায় যাত্রীবেশে বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

এতে ‘মামা-ভাগিনা’ নামের একটি লোকাল বাস সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে কাঁচপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘পাহাড়িকা’ ব্যানারে চলাচলকারী সায়েদাবাদ থেকে গৌরীপুরগামী লোকাল বাসটি কাঁচপুর এলাকায় যাত্রী ওঠানোর জন্য থামানো হয়।

এ সময় যাত্রীবেশে বাসের পেছনের দিকে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

তবে বাসে থাকা যাত্রীরা নিরাপদে বের হতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শামীম আগুন নেভানোর চেষ্টা করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারীক বলেন, দুর্বৃত্তরা যাত্রীবেশে বাসে আগুন লাগিয়ে পালিয়ে গেছে।

কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)