Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও দুই নতুন মুখ রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন চট্টগ্রাম মনসা পূজায় বর্জ্য অপসারণে আজগর আলীর মানবিক উদ্যোগ ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে ডিএসসিসি প্রশাসকের তাৎক্ষণিক অ্যাকশন, ট্রেড লাইসেন্সে অনিয়মের অভিযোগে সুপারভাইজারকে বরখাস্ত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে ঢাকায় সংবাদ সম্মেলন ইমার্জিং টোব্যাকো প্রডাক্ট ও নিকোটিন পাউচ নিষিদ্ধ ও বাজার থেকে অপসারণে হাইকোর্টের রুল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পিরোজপুরে সাংবাদিক মাইনুল ইসলাম মামুনের উপর অতর্কিত হামলা

এম এ মাইকেল পিরোজপুর থেকে ফিরে

প্রকাশ : বুধবার, ৩ ডিসেম্বর,২০২৫, ০৫:১০ পিএম
পিরোজপুরে  সাংবাদিক মাইনুল ইসলাম মামুনের উপর অতর্কিত হামলা

পিরোজপুর সদর উপজেলাধীন শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে ব্যক্তিগত কাজে গেলে পূর্ব আক্রোশের জেড় ধরে সাংবাদিক মাইনুল ইসলাম মামুনের উপর অতর্কিত হামলা চালায় জুজখোলা গ্রামের কুখ্যাত মাদক সম্রাট বাদশা শিকদার ও তার ক্যাডার বাহিনী।

জানা যায়, সোমবার  ০১ ডিসেম্বর এই ঘটনার জেরে এলাকা জুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। ঘটনার বিবৃতিতে মাইনুল ইসলাম মামুন বলেন বেশ কয়েকদিন আগে জুজখোলা হাই স্কুলের প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেন ,সেই মানববন্ধনের সংবাদ সংগ্রহ করে প্রতিবেদন প্রকাশ করার ফলে বাদশা শিকদার ও সেজান সিকদার তার উপরে ক্ষিপ্ত হয় এবং বিভিন্নভাবে হুমকি-দামকি দিয়ে আসছিলো,তারই পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত কাজে স্ত্রী সহ জুজখোলা গেলে তার উপর অতর্কিত হামলা চালায় বাদশা বাহিনী।

এতে সাংবাদিক মাইনুল ইসলাম মামুনের বাম হাত ভেঙে যায় এবং ডান হাত,বুক,মাথা ও পিঠের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হন,সাথে থাকা তার সহধর্মিনীও শারিরীকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন।পরবর্তীতে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসলে মাইনুল ইসলাম মামুনকে ভর্তি করা হয় ও তার স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এনিয়ে পিরোজপুর সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। ভুক্তভোগী জানান তার উপরে অতর্কিত হামলা যারা করেছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিয়ে যেন প্রমাণ করে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করলে এমন দুর্ঘটনার শিকার হতে হবেনা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)