ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক....কাদের গনি চৌধুরী মাদক,সহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব ৩০ মন্ত্রী কে দেওয়া হয় সচিবালয়ের ১৯ তলায় সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত...স্পিকার সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে....সিইসি স্ত্রীকে সাথে নিয়ে বিদেশে পালানোর চেষ্টা শেখ পরশের এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে, জামিন আবেদন প্রত্যাহার চাই....দীপু মনি ’ মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ আন্তর্জাতিক মানবাধিকার আসক ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

“মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব সংসদে প্রত্যাহৃত হওয়ায় ফেনীবাসী ক্ষুদ্ব ব‍্যাথিত...মজিবুর রহমান মঞ্জু

এস এম মিজান

প্রকাশ : শনিবার, ৪ এপ্রিল,২০২৬, ১১:৪৬ পিএম
“মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব সংসদে প্রত্যাহৃত হওয়ায় ফেনীবাসী ক্ষুদ্ব ব‍্যাথিত...মজিবুর রহমান মঞ্জু

জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস‍্য কর্তৃক ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব সংসদে উত্থাপনের পর প্রত্যাহৃত করায় যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তাতে ফেনীবাসী ক্ষুব্ধ ও ব‍্যথিত হয়েছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শনিবার (০৪ এপ্রিল) প্রধানমন্ত্রী ফেনীতে যে প্রতিশ্রুতি দিয়ে গেছেন এবং সকল রাজনৈতিক দল যে বিষয়ে একমত সে প্রাণের দাবি মেডিকেল কলেজ যদি বাস্তবায়ন না হয় তাহলে তা হবে ফেনীর জনগণের অধিকারের সাথে বিশ্বাসঘাতকতা।

আজ ফেনীতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব সংসদে প্রত‍্যাহারের নিন্দা, হামের প্রকোপ বৃদ্ধিতে উদ্বেগ ও জ্বালানি সংকট মোকাবিলায় অব‍্যবস্থাপনা’র প্রতিবাদে আজ শনিবার বিকেলে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এবি পার্টি ফেনী জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে। সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক আহসান উল্লাহ মাস্টার।

জেলা সদস‍্যসচিব ফজলুল হকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদলসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

মজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে বলেন অনেকে মনেকরেন ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হলে অনেক বড় জায়গা দরকার।

জেলা পর্যায়ের একটি মেডিকেল কলেজ করতে যতটুকু জায়গা দরকার তার চাইতে অনেক বেশি জমি ফেনী সদর হাসপাতালের রয়েছে উল্লেখ করে তিনি বলেন; ফেনী সদর হাসপাতালকে ৫০০ শয‍্যায় উন্নীত করে ক্রমান্বয়ে মেডিকেল কলেজে উন্নীত করা খুবই সহজ।

সরকার চাইলে এটা অল্প সময়ের মধ‍্যেই করা সম্ভব হবে। হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ফেনীতে যে করুণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অসুস্থ অসহায় মানুষদের পাশে সরকারী দলের লোকদের থাকার কথা, কিন্তু তারা সেদিকে মনোনিবেশ না করে অবৈধ মাটি কাটা সিন্ডিকেট নিয়ে নিজেদের মধ‍্যে সহিংসতায় লিপ্ত হয়েছেন।

জ্বালানি সংকটে অব‍্যবস্থাপনার সমলোচনা করে জনাব মঞ্জু বলেন, সরকার একদিকে বলছে সংকট নাই অপরদিকে রেশনিং, অফিস ও মার্কেট খোলা রাখার সময় কমিয়ে তারা প‍্যানিক সৃষ্টি করছে।

তিনি দ্ব‍্যর্থহীন কণ্ঠে বলেন, ফেনীতে মেডিকেল কলেজ কারও অনুগ্রহ নয়, এটা আমাদের অধিকার।

ফেনীবাসী এক হয়ে মেডিকেল কলেজ বুঝে নিবে বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশে প্রকৌশলী শাহ আলম বাদল স্বাস্থ্যমন্ত্রীর মন্তব‍্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ফেনীর নাগরিকরা কখনো লক্ষীপুর গিয়ে চিকিৎসা নেবেনা বরং লক্ষীপুরের লোকেরা সবসময় তাদের প্রয়োজনে ফেনীমুখী।

তিনি অবিলম্বে ফেনী সদর হাসপাতালকে ৫০০ বেডে উন্নীত করা ক্রমান্বয়ে মেডিকেল কলেজে রূপান্তরের জোর দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টি ফেনী সদর উপজেলা আহ্বায়ক শাহাদাত হোসেন ভূঁইয়া, ফেনী পৌর আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিম, সদর যুগ্ম সদস্য সচিব কামরুল ইসলাম, নজরুল ইসলাম সবুজ, ছাত্রপক্ষ জেলা সদস্য সচিব রায়হান রাফসান, পল্লী চিকিৎসক আব্দুস ছালাম সহ প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)