ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● বগুড়া ধুনটে বিয়ের দাবিতে তরুণীর অনশন, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ● বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা ওড়ালেন সাতক্ষীরার কৃতি সন্তান প্রজ্ঞা পারমিতা ● জামায়াত সহ ১১ দলের জোটের লংমার্চ যাবে গোপালগঞ্জ হয়ে, তবে গোপালগঞ্জে পথসভা করবেনা ● ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ ● অ্যানথ্রপিকের এআই ব্যবহার পুরোপুরি বন্ধ করল পেন্টাগন ● সদরঘাটে লঞ্চে জবি ছাত্রদলের চাঁদা দাবি ও সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্থা ● ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান....রাষ্ট্রপতির ● এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‘আত্মহত্যায় প্ররোচনা’ মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ● লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারী পদক্ষেপ:ভারতের বিচারপতি ● নারায়ণগঞ্জ ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় জনতার ইটের আঘাতে ওসি আহত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জামায়াত সহ ১১ দলের জোটের লংমার্চ যাবে গোপালগঞ্জ হয়ে, তবে গোপালগঞ্জে পথসভা করবেনা

এস এম মিজান ও নূরুল আজিজ চৌধুরী,

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০২:৩৩ পিএম
জামায়াত সহ ১১ দলের জোটের লংমার্চ যাবে গোপালগঞ্জ হয়ে, তবে গোপালগঞ্জে পথসভা করবেনা

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া গোপালগঞ্জ হয়ে যাবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘাঁটি খ্যাত গোপালগঞ্জে পথসভা হবে না। এই জেলা হয়ে বাগেরহাট গিয়ে পথসভা হবে।

আজ সোমবার ০৫ অক্টোবর  রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠকের আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের রুট এবং পথসভার স্থান চূড়ান্ত করা হয়।

আগের সিদ্ধান্ত ছিল ১০ অক্টোবর ঢাকা-খুলনায় লংমার্চ হবে সড়ক পথে। ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট পর্যন্ত রেলপথে লংমার্চ হবে।

সোমবার ১১ দলের বৈঠক শেষে জানানো হয়, দূর্গা পুজার কারণে এই দুই কর্মসূচি পিছিয়ে যাচ্ছে।

৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ হবে। ঢাকা-সিলেট লংমার্চ হবে নভেম্বরে। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, চাঁদাবাজি নিয়ন্ত্রণসহ ৭ দফা দাবিতে লংমার্চ করছে ১১ দল।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ অক্টোবর সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের মাধ্যমে শুরু হবে লংমার্চ।

সকাল ৮টায় লংমার্চের গাড়িবহর পদ্মা সেতু হয়ে মাওয়া সড়ক দিয়ে কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করবে। রুট অনুযায়ী পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুরের জাজিরার নাওডোবা পথসভা হবে।

এরপর ফরিদপুরের ভাঙ্গা, মাদারীপুরের টেকেরহাট হয়ে গোপালগঞ্জের দিকে যাবে গাড়িবহর।

যদিও শহর থেকে আওয়ামী লীগের দুর্গখ্যাত টুঙ্গিপাড়া বেশ দূরে। জামায়াত জোটের গাড়িবহর গোপালগঞ্জ শহর দিয়ে বাগেরহাটের ফকিরহাট গিয়ে সেখানকার কাটাখালী মোড়ে পথসভা করবে।

এরপর রূপসা সেতু পার হয়ে খুলনা নগরীর শিববাড়ী মোড়ে পথসভা হবে। সেখান থেকে খুলনার ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে আরেকটি পথসভা করার কথা রয়েছে।

পরে যশোরের চাচড়া মোড়ে পথসভা শেষে গাড়িবহর ঝিনাইদহ যাবে। জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় পথসভা হবে।

সেখান থেকে কুষ্টিয়ার জিলা স্কুল মাঠে হবে সমাপনী সমাবেশ।

গত বছরের জুলাইয়ে এনসিপির পদযাত্রা গোপালগঞ্জে আক্রান্ত হয়েছিল। আওয়ামী লীগ সমর্থকরা এই কর্মসূচি ঠেকানোর ঘোষণা দেয়।

হামলার জেরে আইন শৃঙ্খলাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ হয়।

এতে আইন শৃঙ্খলাবাহিনীর গুলিতে অন্তত ৫ জন নিহত হন।

১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে সভাপতিত্ব করা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)