ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● কেন রাশিয়াকে সহায়তা করতে প্রস্তুত থাকার ঘোষণা দিলেন ট্রাম্প....? ● সরকারী স্কুলে ফিডিং দুধ পান করে ১৯ শিক্ষার্থী গুরুতর ভাবে অসুস্থ ● বগুড়া ধুনটে বিয়ের দাবিতে তরুণীর অনশন, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ● বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা ওড়ালেন সাতক্ষীরার কৃতি সন্তান প্রজ্ঞা পারমিতা ● জামায়াত সহ ১১ দলের জোটের লংমার্চ যাবে গোপালগঞ্জ হয়ে, তবে গোপালগঞ্জে পথসভা করবেনা ● ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ ● অ্যানথ্রপিকের এআই ব্যবহার পুরোপুরি বন্ধ করল পেন্টাগন ● সদরঘাটে লঞ্চে জবি ছাত্রদলের চাঁদা দাবি ও সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্থা ● ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান....রাষ্ট্রপতির ● এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‘আত্মহত্যায় প্ররোচনা’ মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক প্রকৌশল সংগঠন

বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা ওড়ালেন সাতক্ষীরার কৃতি সন্তান প্রজ্ঞা পারমিতা

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০২:৫৩ পিএম
বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা ওড়ালেন সাতক্ষীরার কৃতি সন্তান প্রজ্ঞা পারমিতা

​যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক প্রকৌশল সংগঠন এশরে (ASHRAE)-র আন্তর্জাতিক প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন সাতক্ষীরার কৃতি সন্তান প্রজ্ঞা পারমিতা রহমান।

মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে (সিআরসি) বিশ্বের খ্যাতনামা প্রকৌশলী ও বিশেষজ্ঞদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং বুয়েট অটোমোবাইল ক্লাবের প্রেসিডেন্ট প্রজ্ঞার এই অনন্য অর্জন পুরো সাতক্ষীরাবাসী তথা সমগ্র দেশের জন্য এক অভাবনীয় গর্বের বিষয়। ​

প্রায় দুই মাস আগে প্রকাশিত এশরের আন্তর্জাতিক বিজ্ঞপ্তির মাধ্যমে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বিশ্বের হাজারো শিক্ষার্থী আবেদন করেন।

অত্যন্ত কঠোর ও সুনির্দিষ্ট নথিপত্র যাচাই-বাছাই এবং একাধিক ধাপের সাক্ষাৎকার শেষে বিশ্বজুড়ে মাত্র তিনজনকে চূড়ান্ত বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।

এর মধ্যে দু'জনই বাংলাদেশের বুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী (প্রজ্ঞা পারমিতা রহমান ও আফতাব) এবং অপরজন দুবাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বিজয়ী হওয়ায় আয়োজক সংস্থা প্রজ্ঞার বিমান ভাড়া, ভিসা এবং থাকা-খাওয়াসহ যাবতীয় খরচ সম্পূর্ণ বিনামূল্যে বহন করেছে। ​

সাতক্ষীরা কিন্ডার গার্টেন, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সাতক্ষীরা সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে শিক্ষা শেষ করে বুয়েটে সুযোগ পাওয়া প্রজ্ঞা ছোটবেলা থেকেই বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন।

এসএসসিতে জিপিএ-৫ সহ জেলার সর্বোচ্চ নম্বর অর্জনকারী প্রজ্ঞা পড়ালেখার পাশাপাশি জাতীয় শিশু পুরস্কারসহ চার-পাঁচটি জাতীয় পুরস্কার অর্জন করেছেন।

তিনি সাতক্ষীরা বিতর্ক দলের ক্যাপ্টেন হিসেবে ২০২১ সালে বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতায় দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি টানা সাতটি বিতর্কেই 'শ্রেষ্ঠ বক্তা' হওয়ার গৌরব অর্জন করেন।

এছাড়া তিনি চ্যানেল আই-এর 'স্বর্ণকিশোরী' হিসেবে খুলনা বিভাগের প্রধান এবং দীর্ঘকাল বিডিনিউজ২৪ ডটকমের হ্যালোর শিশু সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ​

প্রজ্ঞার এই সাফল্যের নেপথ্যে রয়েছেন তাঁর মা সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার এবং বাবা সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কর্মার্স ব্যাংকের খুলনা শাখার ম্যানেজার ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্জ মো. সাহিদুর রহমান।

মা নাজমুন নাহারের সার্বিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় প্রজ্ঞা ছোটবেলা থেকেই একজন অল-রাউন্ডার হিসেবে গড়ে উঠেছেন।

মেয়ের এই বিশ্বজয়ে আবেগপ্লুত হয়ে নাজমুন নাহার জানান, প্রজ্ঞা শুধু তাঁর একাই নয়, সে সাতক্ষীরা ও পুরো বাংলাদেশের মেয়ে।

আন্তর্জাতিক এই সম্মেলনে সে যেন বিশ্বমঞ্চে বাংলাদেশকে মর্যাদার সাথে তুলে ধরতে পারে এবং ভবিষ্যতে দেশের জন্য বড় অবদান রাখতে পারে, সেজন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)